নিজেদের পরবর্তী ম্যাচগুলি জেতার ব্যাপারে আশাবাদী অক্ষর প্যাটেল
আপডেট করা - Apr 23, 2023 8:12 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৩৪ তম ম্যাচে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস (ডিসি)। নীতিশ রানার নেতৃত্বাধীন দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে এই মরসুমের প্ৰথম জয় পেয়েছে ডিসি। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় সবার শেষে রয়েছে দিল্লি ক্যাপিটালস।
এই মরসুমে ডিসির অভিজ্ঞ অলরাউন্ডার অক্ষর প্যাটেল খুব ভালো ফর্মের সাথে খেলছেন। তিনি এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলে ১৪৮ রান করেছেন। তার সর্বোচ্চ রান হল ৫৪। বল হাতে এখনও অবধি ৪টি উইকেট নিয়েছেন তিনি। এই মরসুমে একটি ম্যাচের হিসেবে তার সেরা বোলিং পরিসংখ্যান হল ২/১৩। তিনি কেকেআরের বিরুদ্ধে এই বোলিং পরিসংখ্যান নথিভুক্ত করেছিলেন। তিনি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ব্যাট হাতে একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচে তিনি ২২ বলে অপরাজিত ১৯ রান করেছিলেন।
সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচের আগে অক্ষর প্যাটেল বলেছেন যে একটি জয় দলের পরিবেশকে পাল্টে দেয় এবং টানা হারলে যে কোনো দলই মনের দিক দিয়ে ভেঙে পড়ে। কেকেআরের বিরুদ্ধে ম্যাচটি জেতার মাধ্যমে তারা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বলে জানান অক্ষর। তারা আগামী ম্যাচগুলিতেও জেতার চেষ্টা করবেন বলে জানান তিনি।
অক্ষর প্যাটেল বলেন, “একটি জয় অবশ্যই দলের পরিবেশকে বদলে দেয়। পরপর হারলে যে কোনো দলেরই মনোবল নষ্ট হয়ে যায়। শেষ ম্যাচে আমরা জয় পেয়েছি। আমরা নিজেদের আত্মবিশ্বাসও ফিরে পেয়েছি। আমরা আগামী ম্যাচগুলিতে জেতার চেষ্টা করব।”
“উইকেটটি একটু জটিল ছিল এবং তারা বেশ ভালো বোলিং করেছে” – অক্ষর প্যাটেল
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের ব্যাপারে অক্ষর প্যাটেল বলেছেন যে পিচটি একটু জটিল ছিল এবং কেকেআর খুবই ভালো ফিল্ডিং করেছে। তিনি খেলাটিকে গভীরে নিয়ে যেতে চেয়েছিলেন বলে জানান। তারা নিজেদের আগামী ম্যাচগুলিতে নিখুঁতভাবে খেলার চেষ্টা করবেন বলে জানান অক্ষর।
অক্ষর প্যাটেল বলেন, “উইকেটটি একটু জটিল ছিল এবং তারা বেশ ভালো বোলিং করেছে। তাই, আমি খেলাটিকে যতটা সম্ভব গভীরে নিয়ে যেতে চেয়েছিলাম। আমরা আরো উন্নতি করতে চাই এবং আমরা তার জন্য পরিশ্রম করে চলেছি। আমাদের আসন্ন ম্যাচগুলিতে আমরা যতটা সম্ভব নিখুঁতভাবে খেলার চেষ্টা করব। আমরা যদি পরিকল্পনা মাফিক খেলতে পারি তাহলে আমাদের আত্মবিশ্বাস বাড়বে।”