সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধেও এলোনা বড় ওপেনিং পার্টনারশিপ, পাওয়ারপ্লেতেই ৩ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স
আপডেট করা - May 4, 2023 8:51 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের ৪৭ তম ম্যাচে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে এডেন মার্করামের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) এবং নীতিশ রানার নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নীতিশ রানা। ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতেই ৩ উইকেসানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে শুরুতেইট হারিয়েছে কেকেআর।সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে শুরুতেই
আগের ম্যাচে গুজরাট টাইটান্সের (জিটি) বিরুদ্ধে কেকেআর জিততে না পারলেও ব্যাট হাতে একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন রাহমানুল্লাহ গুরবাজ। তিনি সেই ম্যাচে মাত্র ৩৯ বলে ৮১ রান করেছিলেন। তিনি এই ইনিংসে ৫টি চার এবং ৭টি ছয় মেরেছিলেন। কিন্তু এই ম্যাচে ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন গুরবাজ। তিনি নিজের প্ৰথম বলেই মার্কো জানসেনের বলে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ দিয়ে আউট হন। কেকেআরের আরেক ওপেনার জেসন রয় ৪টি চার সহ ১৯ বলে ২০ রান করেন। তিনি কার্তিক ত্যাগীর শিকার হন।
এই ম্যাচে ভেঙ্কটেশ আইয়ারও বেশি রান করতে পারেননি। তিনি ৪ বলে ৭ রান করে আউট হন। এক ওভারে ২টি উইকেট নিয়ে কেকেআরকে সমস্যায় ফেলে দেন মার্কো জানসেন।
কলকাতা নাইট রাইডার্সকে ব্যাটিং বিপর্যয় থেকে উদ্ধার করলেন নীতিশ রানা এবং রিঙ্কু সিং
শুরুতেই ৩টি উইকেট হারিয়ে সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর অধিনায়ক নীতিশ রানা এবং রিঙ্কু সিং মিলে পরিস্থিতি সামাল দেন। তারা দুজনে মিলে বেশ এসআরএইচের বোলারদের উপর প্রতিআক্রমণ করেন।
রানা এবং রিঙ্কু মিলে ৬১ রানের একটি অসাধারণ পার্টনারশিপ করেন। এরপর নীতিশ রানা বিপক্ষের অধিনায়ক এডেন মার্করামের বলে আউট হন। পিছনদিকে দৌড়ে গিয়ে একটি দুর্দান্ত ক্যাচ ধরেন মার্করাম। রানা ৩১ বলে ৪২ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তার এই ইনিংসে ছিল ৩টি চার এবং ৩টি ছয়।
এরপর ক্রিজে আসেন আন্দ্রে রাসেল। তিনি বেশ কয়েকটি সুন্দর শট খেলেন। কিন্তু বড় ইনিংস খেলতে ব্যর্থ হন রাসেল। তিনি ১৫ বলে ২৪ রান মায়াঙ্ক মার্কন্ডের বলে বড় শট খেলতে গিয়ে আউট হন। তিনি এই ইনিংসে ১টি চার এবং ২টি ছয় মারেন। সুনীল নারিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তিনি ২ বলে ১ রান করে ভুবনেশ্বর কুমারের বলে আউট হন। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন রিঙ্কু সিং এবং শার্দুল ঠাকুর। শেষমেশ স্কোরবোর্ডে কেকেআর কত রান তোলে সেটাই এখন দেখার বিষয়।