আইপিএল ২০২৩, ম্যাচ ৬২: জিটি বনাম এসআএইচ, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

এসআরএইচ না জিতলে প্লে-অফের লড়াই থেকে ছিটকে যাবে

Gujarat Titans
Gujarat Titans. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৬২তম ম্যাচটি ১৫ই মে, সোমবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ও এইডেন মার্করামের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে আয়োজিত হবে।

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাত ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। প্রতিযোগিতার নকআউট পর্বে স্থান নিশ্চিত করা থেকে আর একটি জয় দূরে গুজরাত। হায়দ্রাবাদকে হারাতে পারলে প্রথম দুইয়ে যাওয়াও নিশ্চিত করে ফেলবে টাইটান্স। আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭ রানে হেরে গিয়েছিল তারা।

অন্যদিকে, সানরাইজার্স হায়দ্রাবাদ ধারাবাহিকতার সন্ধানে রয়েছে এবং ১১ ম্যাচের পরে তাদের দখলে মাত্র ৮ পয়েন্ট থাকায় টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আগের ম্যাচে ৭ উইকেটে হারের পরে হায়দ্রাবাদের পক্ষে প্লে-অফে যাওয়া কঠিনতর হয়েছে।

পিচ কন্ডিশন

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচটি এখনও পর্যন্ত ব্যাটার-বান্ধব। মাঝের ওভারে স্পিনারদের দাপট থাকবে। টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেওয়া একটি যুক্তিপূর্ণ সিদ্ধান্ত হতে পারে।

উভয় দলের কম্বিনেশন

গুজরাত টাইটান্স

আগের ম্যাচে হারলেও টাইটান্স তাদের একাদশে বিশেষ পরিবর্তন করতে চায়বে না। বোলিং একাদশের অংশ হবেন মোহিত শর্মা, তবে ব্যাটিংয়ের সময়ে শুবমান গিলকে একাদশে রাখা হবে।

সম্ভাব্য একাদশ: শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রাশিদ খান, আলজারি জোসেফ, মহম্মদ শামি, নূর আহমদ।

সানরাইজার্স হায়দ্রাবাদ

গত ম্যাচে হায়দ্রাবাদের ব্যাটিং ক্রম ছন্দে ছিল এবং দল হেরে গেলেও অধিনায়ক মার্করাম ও গ্লেন ফিলিপ্স ছাড়া বাকীরা ভালোই রান পেয়েছিলেন। আসন্ন ম্যাচেও এই কম্বিনেশন অপরিবর্তিত রাখতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ।

সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, আনমোলপ্রীত সিং, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), হাইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), গ্লেন ফিলিপ্স, আব্দুল সামাদ, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কান্ডে, ফজলহক ফারুকী, টি নটরাজন।

হেড-টু-হেড

ম্যাচ – ২ | গুজরাত টাইটান্স – ১ | সানরাইজার্স হায়দ্রাবাদ – ১

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ

close whatsapp