আইপিএল ২০২২, ম্যাচ ৬৩: লখনউ সুপার জায়ান্টস বনাম রাজস্থান রয়্যালস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
পিচে পেসারদের জন্য সহায়তা থাকায় ফ্যান্টাসি দলের বোলিং লাইন-আপ পেসার বোঝাই হলে ভালো
আপডেট করা - May 21, 2022 2:54 pm

প্রিভিউ
লখনউ সুপার জায়ান্টস এবং রাজস্থান রয়্যালস রবিবার আইপিএল ২০২২-এর ৬৩তম ম্যাচ খেলবে। এটা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচ। এলএসজি এই মরসুমে ১২টি ম্যাচের মধ্যে ৮টি জিতেছে এবং আর একটি জয় পেলেই তারা প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করবে। শেষ খেলায় তারা গুজরাত টাইটান্সের কাছে ৬২ রানে পরাজিত হয়েছিল। মার্কাস স্টইনিস ও আয়ুষ বাদোনির ফর্ম দলের উদ্বেগ বাড়াবে। তাঁদের জায়গায় লিউইস ও গৌথামকে সুযোহ দিয়ে দেখা যেতে পারে।
রাজস্থান রয়্যালস ১২ টি ম্যাচের মধ্যে ৭ টি জিতেছে এবং একটি জয় প্লে-অফের লড়াইয়ে তাদেরকে অনেকটা নিরাপদ জায়গায় নিয়ে যাবে। আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৮ উইকেটে হেরেছিল। শিমরন হেটমায়ার এই ম্যাচেও খেলতে পারবেন না। ট্রেন্ট বোল্টের ফর্ম দলের চিন্তার কারণ, তাঁর জায়গায় অলরাউন্ডার নিশ্যামকে খেলালে দলের ব্যাটিং গভীরতা বাড়ার পাশাপাশি বোলিং বৈচিত্র্য বাড়বে।
পিচ রিপোর্ট
ব্র্যাবোর্ন স্টেডিয়ামের পিচে বল ভালো গতিতে ব্যাটে আসছে। ফলে বাটলার, রাহুলের মতো ব্যাটাররা ব্যাটিং উপভোগ করবেন। স্পিনারদের জন্য খুব বেশী সহায়তা থাকবে না। ১৮০-র কাছাকাছি স্কোর ম্যাচ জেতার জন্য যথেষ্ট হওয়া উচিত।
সম্ভাব্য একাদশ
লখনউ সুপার জায়ান্টস
কুইন্টন ডি কক (উইকেটকিপার), কেএল রাহুল (অধিনায়ক), দীপক হুডা, এভিন লিউইস, করণ শর্মা, ক্রূণাল পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌথাম, জেসন হোল্ডার, মহসিন খান, দুষ্মান্থা চামিরা, আভেশ খান।
রাজস্থান রয়্যালস
জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কাল, রাসি ফান ডার ডাসেন, রিয়ান পরাগ, জেমস নিশ্যাম, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ সেন, প্রসিধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
দীপক হুডা – রাহুলের সঙ্গে পাল্লা দিয়ে ধারাবাহিকভাবে রান করছেন। তিনটি হাফ সেঞ্চুরিসহ ৩৪৭ রান করেছেন ১৩০.৯৪ স্ট্রাইক রেটে।
দেবদত্ত পাড়িক্কাল – ফর্ম ওঠানামা করছে এবং তাঁর ব্যাটিং পজিশনও। তার মধ্যেও খুব খারাপ করেননি। ১টি হাফ সেঞ্চুরিসহ ২৯৫ রান সংগ্রহে।
অলরাউন্ডার
ক্রূণাল পান্ডিয়া – ব্যাট হাতে স্বল্প সুযোগে ১৫৮ রান করেছেন ১৩০-এর বেশী স্ট্রাইক রেটে। বোলিংয়ে ৬.৫৬ ইকোনমি রেটে ৯ উইকেট নিয়েছেন।
রবিচন্দ্রন অশ্বিন – আগের ম্যাচে তিনে ব্যাটিং করে আইপিএল কেরিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করেছেন। ১৩৩ রান করার পাশাপাশি ৯টি উইকেট নিয়েছেন।
বোলার
আভেশ খান – এলএসজির সর্বোচ্চ উইকেটশিকারী আভেশ ১০ ম্যাচ খেলে ১৬ উইকেট নিয়েছেন। দুই ম্যাচ আগে কেকেআরের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছিলেন।
যুজবেন্দ্র চাহাল – ২৩ উইকেট নিয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারী হলেও খারাপ গড়ের কারণে পার্পল ক্যাপ হাতছাড়া হয়েছে। আজকের ম্যাচে সেই ক্যাপ পুনরুদ্ধারের চেষ্টা করবেন।
উইকেটকিপার
জস বাটলার – তিনটি সেঞ্চুরি করে ফেলা বাটলার বিরাট কোহলির রেকর্ড চতুর্থ সেঞ্চুরির রেকর্ডের দিকে লক্ষ্য রাখবেন। ৬২৫ রান করেছেন ১৪৯.৮৮ স্ট্রাইক রেটে।
কেএল রাহুল – অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে বাটলারের ঠিক পরেই আছেন। ২টি সেঞ্চুরিসহ ৪৫৯ রান করেছেন, স্ট্রাইক রেট ১৪০.৩৬।
লখনউ সুপার জায়ান্টস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
জস বাটলার (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাড়িক্কাল, কেএল রাহুল (অধিনায়ক), দীপক হুডা, ক্রূণাল পান্ডিয়া, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন, মহসিন খান, আভেশ খান, যুজবেন্দ্র চাহাল।