আইপিএল ২০২২, ম্যাচ ৫৭: লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাত টাইটান্স, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

পিচের কথা মাথায় রেখে ফ্যান্টাসি দলে পেসারদের আধিক্য রাখা হয়েছে

Lucknow Super Giants
Lucknow Super Giants. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

মঙ্গলবার আইপিএল ২০২২-এর ৫৭তম ম্যাচ মুখোমুখি হচ্ছে চলতি আইপিএলে অভিষেককারী দুই দল লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাত টাইটান্স। চলতি মরসুমে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবে দুই দল। আগেরবার টাইটান্স শেষ ওভারে রান তাড়া করে সুপার জায়ান্টসকে ৫ উইকেটে পরাজিত করে। উভয় দলই ১১টি ম্যাচের মধ্যে ৮টি জিতেছে। পয়েন্ট তালিকায় এই মুহূর্তে লখনউ শীর্ষে এবং গুজরাত দ্বিতীয় স্থানে আছে।

এই ম্যাচে যে দল জিতবে তারা তালিকার প্রথম দুটি স্থানের একটি নিশ্চিত করে ফেলার পাশাপাশি চলতি সংস্করণের প্রথম দল হিসেবে প্লে-অফে জাউগা করে নেবে। জিটি তাদের আগের ২ ম্যাচ হেরেছে এবং এই ম্যাচের মাধ্যমে জয়ের রাস্তায় ফিরে আসতে চাইবে। অন্যদিকে, এলএসজি তাদের আগের ৪টি ম্যাচ জিতেছে এবং টানা ৫টি জয়ের দিকে লক্ষ্য রাখবে। 

পিচ রিপোর্ট

এলএসজি এবং জিটি উভয়েই পুনের এমসিএ স্টেডিয়ামে দুটি করে ম্যাচ খেলেছে এবং দুটিই জিতেছে। প্রথমে ব্যাট করলে সুবিধা বেশী এবং টসজয়ী অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেবেন বলে প্রত্যাশা করা যায়। শর্ট পিচ বোলিং এই পিচে কার্যকর হতে পারে। 

সম্ভাব্য একাদশ

লখনউ সুপার জায়ান্ট

কুইন্টন ডি কক (উইকেটকিপার), কেএল রাহুল (অধিনায়ক), দীপক হুডা, আয়ুষ বাদোনি, মার্কাস স্টইনিস, ক্রূণাল পান্ডিয়া, জেসন হোল্ডার, মহসিন খান, দুষ্মান্থা চামিরা, রবি বিষ্ণোই, আভেশ খান।

গুজরাত টাইটান্স

ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুবমান গিল, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সাই সুদর্শন, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, ডমিনিক ড্রেকস, প্রদীপ সাংওয়ান, লকি ফার্গুসন, মহম্মদ শামি।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

দীপক হুডা – ডি কক ও রাহুলের দৃঢ় ওপেনিং জুটির পর তিনে নেমে নির্ভরতা প্রদান করছেন। ১১ ম্যাচে ৩২০ রান করেছেন ১৩৩.৮৯ স্ট্রাইক রেটে, সঙ্গে তিনটি হাফ সেঞ্চুরি।

শুবমান গিল – টুর্নামেন্টের মাঝপথে ছন্দ হারালেও আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করে ফর্ম ফিরে পেয়েছেন। ১৩৮.৯৬ স্ট্রাইক রেটে ৩২১ রান করেছেন।

অলরাউন্ডার 

জেসন হোল্ডার – ব্যাটিংয়ে খুব অল্প সুযোগেই ১৪০.০০ স্ট্রাইক রেটে ৫৬ রান করেছেন। উইকেটের নিরিখে আভেশের পরেই দলের সেরা বোলার। ৯ ম্যাচে সংগ্রহে ১২ উইকেট।

হার্দিক পান্ডিয়া – আগের সংস্করণগুলির তুলনায় অনেক উপরের দিকে ব্যাট করতে নামছেন এবং ধারাবাহিকভাবে রানও করছেন। ১০ ম্যাচে ৩৩৩ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় নবম স্থানে আছেন। বল হাতে চারটি উইকেট নিয়েছেন।

বোলার

আভেশ খান – মাঝে চোটের কারণে কিছু ম্যাচ না খেললেও আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন ১৯.০০ গড়ে।

রশিদ খান – নিয়মিত উইকেট তুলছেন এবং তাও খুবই কম রান দিয়ে। ১১ ম্যাচ খেলে নিয়েছেন ১১ উইকেট ৬.৮৪ ইকোনমি রেটে। ব্যাট হাতে ৭২ রান করেছেন ১৮৯.৪৭ স্ট্রাইক রেটে।

উইকেটকিপার 

কেএল রাহুল – গত ম্যাচে একটিও বল না খেলে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হলেও ৪৫১ রান করে অরেঞ্জ ক্যাপ জেতার লড়াইয়ে দ্বিতীয় স্থানে আছেন। ১৪৫.০১ স্ট্রাইক রেটে রান করার পাশাপাশি দুটি সেঞ্চুরি করেছেন।

লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাত টাইটান্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

কুইন্টন ডি কক, শুবমান গিল, দীপক হুডা, কেএল রাহুল (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ডেভিড মিলার, জেসন হোল্ডার, রশিদ খান, মহসিন খান, মহম্মদ শামি, আভেশ খান।

close whatsapp