দলের পারফরম্যান্স নিয়ে অধিনায়কের সঙ্গে আলোচনার ইঙ্গিত রিকি পন্টিংয়ের
আপডেট করা - Apr 9, 2023 6:37 pm

আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত একটিও ম্যাচেও জিততে পারেনি দিল্লি ক্যাপিটালস। শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে বিশ্রী হার হয়েছে দিল্লি ক্যাপিটালসের। আর তার পর থেকেই দিল্লি ক্যাপিটালসের পারফরম্যান্স নিয়ে শুরু হয়ে গিয়েছে জোরদার সমালোচনা। বিশেষ করে ডেভিড ওয়ার্নারকে নিয়েই সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা। ডেভিড ওয়ার্নারের পারফর্ম্যান্স নিয়েও শেষ ম্যাচের পর প্রশ্ন কুলেছিলেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। এবার রিকি পন্টিংয়ের মুখেও দলের পারফরম্যান্স নিয়ে অধিনায়কের সঙ্গে আলোচনার বার্তা।
শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে বিরাট ব্যাবধানে হেরেছিল দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচের পর থেকেই দিল্লি ক্যাপিটালসের পারফরম্যান্স নিয়ে শুরু হয়ে গিয়েছে আলোচনা। পরপর তিন ম্যাচে হারের পর যে দিল্লি ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্টও বেশ চিন্তায় পড়ে গিয়েছে তা বলা অপেক্ষা রাখে না। ক্রিকেটাররা প্রস্তুতি সারলেও কেন ঠিকভাবে মাঠে গিয়ে খেলতে পারছেন না, সেটা নিয়েই এবার দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে আলোচনার ইঙ্গিতই দিলেন দিল্লি ক্যাপিটালস কোচ রিকি পন্টিং।
এবারের আইপিএলে পরপর তিন ম্যাচেই হেরেছে দিল্লি ক্যাপিটালস
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বোলিংয়ে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের বোলাররা। যসস্বী জয়সয়ওয়াল এবং জস বাটলারের সামনেই কার্যত শেষ হয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের বোলিং লাইনআপ। সেই সঙ্গে ব্যাটিংয়েও তারা সফল হতে পারেনি। পরপর উইকেট খুইয়ে দিল্লি ক্যাপিটালস শুরু থেকেই চাপে পড়ে গিয়েছিল। সেই সময় ডেভিড ওয়ার্নার অর্ধশতরান পেলেও, তাঁর ধীর গতির ইনিংস দিল্লি ক্যাপিটালসের েজয়ের জন্য যথেষ্ট ছিল না। ম্যাচ শেষের পর ডেভিড ওয়ার্নারের পারফরম্যান্স নিয়েও মুখ খুলেছিলেন বীরেন্দ্র সেওয়াগ।
এবার দলের পারফরম্যান্স নিয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত রিকি পন্টিংয়ের। তারপরই নাকি বড়সড় সিদ্ধান্তও নিতে পারেন তিনি। এই প্রসঙ্গেই রিকি পন্টিং জানিয়েছেন, “দলের ক্রিকেটারদের নিয়ে খানিকটা ভাবতে হবে আমাদের। বিশেষ করে যে পরিকল্পনা নিয়ে মাঠে ক্রিকেটারদের নামানো হচ্ছে, সেখানেই কী কাজ করছে না । সেটাই বুঝতে হবে। কোচিং গ্রুপ হিসাবে এবার আমাদের অধিনায়কের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। তারপরই সিদ্ধান্ত”।
শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৫৭ রানে হেরে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যালসের ১৯৯ রানের পরিবর্তে ব্যাটিং করতে নেমে মাত্র ১৪২ রানেই শেষ হয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ক্যাপিটালস শিবিরের অন্দরেই যে দলের পারফরম্যান্স নিয়ে চিন্তা শুরু হয়ে গিয়েছে তা এখন বেশ স্পষ্ট।