২০২৩ আইপিএলের মঞ্চে এক মরসুমে সর্বোচ্চ ছয়ের রেকর্ড

Shubman Gill
Shubman Gill. ( Image Source IPL )

জমজমাট আইপিএলে ২০২৩ মরসুম। প্রায় চার বছর পর ফের পুরকনো ছন্দে ফিরেছে ক্যাশরিচ লিগ। সেজন্য এবারের আইপিেল শুরু হওয়ার থেকেই উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। চলতি আইপিএলের শুরু থেকেই পুরনো রেকর্ড ভেঙে একের পর অএক নচুন রেকর্ড তৈরি হওয়ার স্বাক্ষী রয়েছেন সকলে। সেখানেই আইপিএলের মঞ্চে তৈরি হয়েছে রও এক নতচুন রেকর্ড। সেই রেকর্ডেও রয়েছে শুভমন গিলের ছোঁয়া। আইপিএলের এক মরসুমে সর্বোচ্চ ছয়য়ের রেকর্ড হল এবার। রবিবার শুভমন গিলের ওভার বাফন্ডারিতেই সেই নতুন রেকর্ড তৈরি হল এবারের আইপিএলে।

গতবারের আইপিএবলে ১০৬২টি ছয় হয়েছিল। এবার লিগ পর্বেই সেই রেকর্ড ভেঙে গিয়েছে আইপিএলের মঞ্চে। ২০২৩ সালে আইপিএলের এক মরসুমে সর্বোচ্চ রেকর্ড হল এবারই। এখনও পর্যন্ত প্লেঅফের ম্যাচ শুরু হয়নি। তাঁর আগেই এই মরসুমে ১০৬৬টি ছয় হয়ে গিয়েছে। আর সেই পরিসংখ্যান দেখেই কার্যত হতবাক হয়েছেন সকলে। এবারের আইপিেলের সুরু থেকেই প্রতিটি ্ময়াচে ওভার বাউন্ডারির আধিক্যই দেখা গিয়েছে সকলের ব্যাট থেকে। একের পর এক তারকা ক্রিকেটারদের বিধ্বংসী পারফরম্যান্সে ভর করেই তৈরি হল এই নতুন রেকর্ড।

এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে ২০০৯ সালেই  সবচেয়েকম ছয়  হওয়ার পরিসংখ্য়ান েদখা গিয়েছে।  লোকসভা ভোটের জন্য সেবারের আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ৫৯ ম্যাচে সেখানে মাত্র ৫০৬টি ছয় হয়েছিল। প্রায় চার বঠর পর ফের আইপিএল স্বমহিমায় ফেরার পরই ভেঙে গিয়েছে সমস্ত রেকর্ড। এবারের আইপিএলের মঞ্চে এখনও প্রযন্ত সর্বোচ্চ ছয় হওয়ার রেকর্ড হয়েছে। লিদ পর্বেই ১০৬৬ ছয় হয়ে গিয়েছে। প্লেঅফে যে সেই সংখ্যাটা বাড়হে তা বলাই বাহুল্য।

আইপিএলে এক মরসুমে ছয়ের রেকর্ড

আইপিএলের মরসুম ম্যাচ ছয়
২০০৮ ৫৯ ৬২২
২০০৯ ৫৯ ৫০৬
২০১০ ৬০ ৫৮৫
২০১১ ৭৪ ৬৩৯
২০১২ ৭৬ ৭৩১
২০১৩ ৭৬ ৬৭২
২০১৪ ৬০ ৭১৪
২০১৫ ৬০ ৬৯২
২০১৬ ৬০ ৬৩৮
২০১৭ ৬০ ৭০৫
২০১৮ ৬০ ৮৭২
২০১৯ ৬০ ৭৮৪
২০২০ ৬০ ৭৩৪
২০২১ ৬০ ৬৮৭
২০২২ ৭৩ ১০৬২
২০২৩* ৭০* ১০৬৬*

এই  মুহূর্তে াইপিএলের মঞ্চে ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ছয়ের রেকর্ডসরয়েছে ক্রিস গেইলের ঝুলিতে। আইপিএলের মঞ্চে ১৪১ ইনিংসে ৩৫৭ টি ছয় হাঁকিয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেটার হিসাবে এখনও পর্যন্ত সর্বোচ্চ ছয় মেরেছেন রোহিত শর্মা। সেইসঙ্গেই এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক।

close whatsapp