শীঘ্রই আইপিএলের মঞ্চে ঘুরে দাঁড়াবে মুম্বই ইন্ডিয়ান্স, আশাবাদী টিম ডেভিড
আপডেট করা - Apr 5, 2022 9:12 pm

আইপিএলের মঞ্চে এবারই প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন টিম ডেভিড। যদিও মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে শুরুটা এবার খুব একটা ভাল হয়নি এই ২৫ বর্ষীয় ক্রিকেট তারকার। তিনি নিজেও তাঁর নামের সঙ্গে এখনও পর্যন্ত সুবিচার করে উঠতে পারেননি। যদিও এত তাড়াতাড়িই তিনি হাল ছাড়তে বা হতাশ হতে নারাজ। প্রতিযোগিতা এখনও বহু বাকি। সেই টিম ডেভিডের মুখেই শোনা গেল রোহিত শর্মা থেকে বাকি সতীর্থদের প্রশংসা।
এবারের আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিন তাঁকে নিয়ে সকলকে চমকে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সবথেকে বেশী চমকের ছিল তাঁর দাম এবারের আইপিএলে। ৮.২৫ কোটি টাকায় এবার মুম্বই ইন্ডিয়ান্সে গিয়েছেন টিম ডেভিড। আইপিএলের মঞ্চে তিনিই একমাত্র ক্রিকেটার যিনি সিঙ্গাপুর থেকে খেলছেন। ২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন তিনি। এবার অবশ্য টিম ডেভিডের গন্তব্য হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। লোয়ার অর্ডারে ঝোরো ব্যাটিংয়ের দক্ষতার জন্যই তাঁকে এবার নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
এবারে আইপিএলে ৮.৩৫ কোটি টাকায় মুম্বইয়ে গিয়েছেন টিম ডেভিড
যদিও এখনও পর্যন্ত আইপিএলে জয়ের খাতা খুলতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। পরপর দু ম্যাচই হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। কিন্তু তাদের দলের অন্দরের পরিবেশ তাতে এতটুকুো গম্ভীর হয়ে ওঠেনি। প্রত্যেকেই যে যথেষ্ট সাপোর্টিভ তা বলতে এতটুকু দ্বিধা নেই টিম ডেভিডের। অধিনায়ক রোহিত শর্মার প্রশংসায় মুগ্ধ তিনি। টিম ডেভিড এই প্রসঙ্গে জানিয়েছেন, “তিনি সত্যিই একজন মজার অধিনায়ক। তাঁর সঙ্গে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ এখনও পর্যন্ত পেয়েছি। সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টাই করে চলেছি। দলের প্রতিটি সদস্যের সঙ্গেই মানিয়ে নেওয়ার কাজটা চলছে। শীঘ্রই আমরা আমাদের জায়গা খুঁজে পাব এবং প্রতিযোগিতা এগোনর সঙ্গে সঙ্গে সাফল্যও আসবে আমাদের”।
শুধু রোহিত শর্মা নয়, দলের কোচ মহেলা জয়বর্ধনের প্রশংসাও তাঁর মুখে শোনা গিয়েছে। সেই প্রসঙ্গে টিম ডেভিড জানিয়েছেন, “মহেলা জয়বর্ধনে অসাধারণ। তাঁর সঙ্গে ভারতীয় পরিস্থিতিতে খেলার প্রস্তুতিই চালা্চ্ছি। শিখছি বাকি ক্রিকেটারদের খেলার পদ্ধতি এবং কেমনভাবে নিজের স্কীলকে আরও উন্নত করে দলকে সাহায্য করতে পারি”।
সিঙ্গাপুরের একমাত্র ক্রিকেটার হিসাবে আইপিএলে খেলছেন টিম ডেভিড
এখনও পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেটে টিম ডেভিডের রয়েছে ১৯৮৭ রান। তাঁর গড় রয়েছে ৩২.৯৬ এবং স্ট্রাইকরেট ১৫৯। সব মলিয়ে টি টোয়েন্টির জন্য একেবারে আদর্শ ক্রিকেটার তাঁকে বলা যেতেই পারে। এছাড়া এই ক্রিকেটারের কাছে বিভিন্ন লিগের নানান ফ্র্যাঞ্চাইজিদের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনি খেলেছেন পার্থ স্কর্চার্স, হোবার্ট হারিকেন, লাহোর কালান্ডার্স, মুলতান সুলতানের মতো ফ্র্যাঞ্চাইজিদের হয়ে।
শুধুমাত্র ব্যাটিং নয় বোলিংও করতে পারেন এই তরুণ ক্রিকেটার। যদিও এখনও পর্যন্ত আইপিএলের বাইশগজে সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনি। যদিও এইটুকুতেই তিনি হতাশ নন। আইপিএলের মঞ্চে তারা যে ঘুরে দাঁড়াবেই সেই ব্যাপারে আত্মবিশ্বাসী টিম ডেভিড।