ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্টে পিচকে দোষারোপ করতে নারাজ আরপি সিং
আপডেট করা - Mar 6, 2023 4:54 pm

তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার সামনে পর্যুদস্ত হয়েছে ভারতীয় দল। এ্ই ম্যাট জিততে পারলেই টেস্ট সিরিজ পকেটে পুরতে পারতেন রোহিত শর্মারা। কিন্তু তা হয়নি। বরং অস্ট্রলেয়ার বোলিং লাইন আপের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ। এরপর থেকেই সমালোচনায় সরব হয়েছিলেন সকলে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ছাড়পত্র পেতে এহং সিরিজ জিততে হলে আহমেদাবাদে শেষ টেস্টে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। সেই ম্যাচ শুরু হওয়ার আগেও কার্যত পিচ নিয়েই চলছে আলোচনা।
চলতি সিরিজে তিনটি ম্যাচই শেষ হয়েছে আড়াই দিনে
যদিও ভারতীয় দলের ব্যর্থতার জন্য পিচকে একেবারেই দায়ী করছেন না আরপি সিং। এখনও পর্যন্ত চলতি সিরিজে প্রতিটি ম্যাচই শেষ হয়ে গিয়েছে আড়াই দিনে। প্রথম দুো ম্যাচে ভারতীয়দল জিতলেও, সেখানে যে ব্যাটিংয়ে খুব একটা ভাল ফর্ম তাদের ছিল না তা বলাই চলে। লোয়ার অর্ডার ব্যাটারদের হাত ধরেই প্রতি ম্যাচে এগোতে পেরেছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচেই ভারতীয় দলের টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছে। সেই পারফরম্যান্স নিয়েও যে প্রস্ন উঠবে তা স্বাভাবিক।
এই প্রসঙ্গে ইন্ডিয়া টিুডেকে আরপি সিং জানিয়েছেন, “এটা প্রথমবার নয় যে কোনও টেস্ট ম্যাচ ২ থেকে ৩ দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছে। আমার মনে হয় না আমাদের পিচ কিংবা মাঠের ওপর এই দায় চাপানো উচিত্। পিচের ওপর দায় চাপানোর আগে আমাদের নিজেদের পারফরম্যান্সের দিকেই সবচেয়ে বেশী নজর দেওয়া উচিত্। দুই দল একই পিচের ওপর খেলছেন। সেখানে যে দল ভাল পারফরম্যান্স প্রদর্শন করবে, সেই দলই যোগ্য হিসাবে ম্যাচ জিতে নেবে”।
তৃতীয় টেস্টে ব্যাটিং থেকে বোলিং দুই জায়গাতেই ভারতীয় দলের থেকে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। এই টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে একমাত্র অর্ধশতরান করেছিলেন চেতেশ্বর পূজারা। এবার সামনে রয়েছে আহমেদাবাদ টেস্ট। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।