গ্রীনফিল্ডের পিচ হতবাক করে দিয়েছে তাদের, ম্যাচ শেষে জানালেন টেম্বা বাভুমা

Temba Bavuma
Temba Bavuma. (Photo by Sydney Seshibedi/Gallo Images)

ইংল্যান্ড থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ভারতের বিরুদ্ধে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। বিজয়রথটা এই সিরিজেও অব্যহত রাখতেই মরিয়া ছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। কিন্তু শুরুতেই ধাক্কা। ভারতের কাছে প্রথম ম্যাচেই ৮ উইকেটে হার। সুধু হার নয়, বিশ্রীভাবেই হারতে হয়েছে রোহিত শর্মার ভারতী. দলের কাছে। তারকাখচিত ব্যাটিং লাইনআপ এদিন টিম ইন্ডিয়ার সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল।  ভারতের মাটিতে এমন পিচ যে হবে তা নাকি আশাই করতে পারেননি প্রোটিয়া অধিনায়ক।

ভারতীয় বোলিং লাইনআপের সামনে এদিন মাথা তুলে দাঁড়াতেই পারেননি টেম্বা বাভুমারা। অর্শদীপ সিং. দীপক চাহারদের দাপটের সামনে কার্যত দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ এদিন বোতলবন্দী হয়েছিল।  ম্যাচ শেষেব্যাটারদের ব্র্থতার দায়যেমন মেনে নিয়েছেন টেম্বা বাভুম। তেমনই তিরুবন্তপুরমের পিচও যে তাদের কাছে অপ্রত্যাশিত ছিল তা বলতেও দ্বিধা করেননি প্রকোটিয়া অধিনায়ক।

টস জিতে এদিন দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাটিং করার সুযোগ দিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। প্রথম বল থেকেই প্রোচিয়া ব্যাটারদের ওপর চাপ তারি করতে সক্ষম হয়েছিলেন দীপক চাহার ও অর্শদীপ সিংরা। বিশেষ করে ২৩ বর্ষীয় তরুণ অর্শদীপ সিং তো একতাই শেষ করে দিয়েছিলেন এদিন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপকে। তাঁর এক ওভারেই দক্ষিণ আফ্রিকার সেরা তিন ব্যাটার সাজঘরের রাস্তা ধরেছিলেন। এমনটা দেখে টেম্বা বাভুমা যে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তা বেশ স্পষ্ট।

ভারতের বিরুদ্ধে মাত্র ১০৬ রানেই শেষ হয়ে যায় টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা

ম্যাচ শেষে প্রোটিয়া অধিনায়ক জানিয়েছেন, “ব্যাটিং ইউনিট হিসাবে আমরা চূড়ান্ত ব্যর্থ হয়েছিলাম।  আমাদের যে পরিকল্পনা ছিল সেটাও আমরা কাজে লাগাতে পারিনি। এই পিচও আমরা একেবারেই প্রত্যাশা করতে পারিনি। দুদিন আগেও এখানেই প্রস্তুতি সেরেছিলাম আমরা। পিচে যে খানিকটা অন্যরকম সেটা অবশ্যই আমরা বুঝতে পেরেছিলাম। কিন্তু সেটা এমন হয়ে যাবে তা আমাদের ধারণায় ছিল না।  ভারতের পিচ খানিকটা অন্যরকম প্রত্যাশা করে সকলে”।

ভারতের বিরুদ্ধে ব্যাটিং করতে নেমে মাত্র ৮ রানের মধ্যেই সেদিন দক্ষিণ আফ্রিকা ৫ উইকেচ খুইয়েছিল। এডেন মার্করাম যদি ৪১ রানের ইনিংস না খেলতেন তাহলে বোধহয় আন্তর্জাতিরক টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা সর্বনিম্ন স্কোর করার রেকর্ডও গড়তে পারত এদিন। অর্শদীপ সিংয়ের বোলিংয়ের সামনে এদিন মাথা তুলে দাঁড়াতেই পারেননি কুইন্টন ডিকক, ডেভিড মিলাররা। তেমনই বোলিং করেছেন দীপক চাহার এবং রবিন্দ্রনম অশ্বিনও।

প্রথম ম্যাচে হারের পর দক্ষিণ আফ্রিকা শিবির যে চাপে পড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় ম্যাচ থেকে তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখা্র।

close whatsapp