বেন স্টোকসের অবসর ভেঙে বিশ্বকাপের মঞ্চে ফেরা নিয়ে আশাবাদী কোচ ম্যাথু মট

Ben Stokes
Ben Stokes. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

২০২২ সালে ইংল্যান্ডের ওডিআই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন বেন স্টোকস। ২০২৩সালের বিশ্বকাপের আগে তা যে ব্রিটিশ সিবিরের কাছে একটা বড় ধাক্কা দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। যদিও বেন স্টোকসের সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। প্রথম ম্যাচেই নামবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। যদিও এখনও পর্যন্ত দল গঠন হয়নি ব্রিটিশ বাহিনীর। তারা যে এখনও বেন স্টোকসের ফিরে আসার প্রত্যাশায়  রয়েছেন সেই কথাই এবার শোনা গেল ইংল্যান্ডের কোচ ম্যাথু মটের মুখ থেকে।

২০২২ সালের জুলাই মাসে ওডিআই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার। সেই থেকেই ইংল্যান্ডের সদা বলের ফর্ম্যাটের অধিনায়ক জস বাটলার। সবকিছু ঠিকঠাক চললে তাঁর নেতৃত্বেই এবারের বিশ্বকাপে নামতে চলেছে ব্রিটিশ বাহিনী। কিন্তু বেন স্টোকসের ফেরার সম্ভাবনা নিয়ে এখনই হাল ছাড়তে নারাজ নয় ব্রিটিশ টিম ম্যানেজমেন্ট। বেন স্টোকসের সঙ্গে এখনই সেভাবে কোনও কথাবার্তা হয়নি। কিংবা বেন স্টোকসও তেমন কোনও ইঙ্গিত দেননি। তবুও ইংল্যান্ডের কোচ ম্যাথু মট  এখনও তাঁকে নিয়ে আশাবাদী। শোনাযাচ্ছে তাঁর সঙ্গে নাকি জস বাটলার কথাবার্তাও বলতে পারেন।

২০২২ সালের জুলাই মাসে ওডিআই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন বেন স্টোকস

শেষ মুহূর্তে বেন স্টোকস তাঁর সিদ্ধান্ত বদলাবে, এমন আশাতেই রয়েছেন তিনি। ২০১৯ বিশ্বকাপের ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার প্রধান কারিগড় ছিলেন বেন  স্টোকস। ফাইনালের মঞ্চে তাঁর হাত ধরেই প্রথমবার ওডিআই বিশ্বকাপ জিতেছিল ব্রিটিশ বাহিনী। শুধুমাত্র তাই নয় গতবছরের টি টোয়েন্টি বিশ্বকাপেও ইংল্যান্ডের জয়ের  অন্যতম কারিগড় ছিলেন তিনি। ফাইনালের মঞ্চে শেষপর্যন্ত  থেকে ইংল্যান্ডকে জিতি্য়েই মাঠ ছেড়েছিলেন বেন স্টোকস। সেজন্য এখনও পর্যন্ত তাঁকে নিয়ে আশাবাদী ইংল্যান্ডের সাদা বলের ফর্ম্যাটেরক কোচ ম্যাথু মট।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “সম্ভবত জস বাটলারই হয়ত এই প্রসঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে বেন স্টোকস আমাদের কাছে সম্পূর্ণ স্পষ্টই রয়েছেন। আমরা দেখব যে তিনি ইচ্ছুক কিনা। যদিও এখনও পরিষ্কারভাবে কোনও ইঙ্গিত আমাদের কাছে নেই যে তিনি কী করতে চলেছেন। তবে আমরা তাঁকে নিয়ে অত্যন্ত আশাবাদী। আমি সবসময়ই বলেছি যে বেন স্টোকসের বোলিংটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা। সেইসঙ্গে আমরা সকলেই দেখতে পেয়েছি যে ব্যাটিং এবং ফিল্ডিংয়ে তিনি কেমন সফল”।

এবারের অ্যাশেজের আগেই বেন স্টোকসের যোগাযোগের পর অবসর ভেঙে ইংল্যান্ড শিবিরে ফিরে এসেছিলেন মোঈন আলি। সামনে রয়েছে এবার ওডিআই বিশ্বকাপ।  জস বাটলার বেন স্টোকসের সঙ্গে যোগাযোগ করলে তিনিও যদি খেলতে রাজি হন, তবে হয়ত অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।

close whatsapp