দল জিতলেও তাঁর এবং মহম্মদ রিজওয়ানের পারফরম্যান্স নিয়ে চিন্তিত বাবর আজম
আপডেট করা - Nov 3, 2022 7:30 pm

প্রথম দুই ম্যাচে হার দিয়ে যাত্রা শুরু করেছিল পাকিস্তান। টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের রাস্তা অনেকটাই কঠিন করে ফেলেছিল তারা। তবে শেষ দুই ম্যাচ জিতে এখন খানিকটা হলেও স্বস্তিতে রয়েছে পাকিস্তান শিবির। যদিও শেষপর্যন্ত কী হবে সেটা নিয়েই এখন চলছে নানান জল্পনা। দলের পারফরম্যান্স নিয়ে অবস্যই অত্যন্ত খুশি হয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কিন্তু নিজের এবং মহম্মদ রিজওয়ানের পারফরম্যান্স যে এখনও বেশ চিন্তায় রাখছে তাঁকে সেই কথাও বলতে দ্বিধা করেননি তিনি।
টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট রানের ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে পাকিস্তান। কিন্তু এখনও রান পেতে ব্যর্থই হয়েছেন বাবর আজম। টানা চার ্মযাচে তাঁর ব্যাট রানের ঝলক নেই। একইরকম অবস্থা মহম্মদ রিজওয়ানেরকও। গত ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মহম্মদ রিজওয়ান ৪৯ রান করতে পারলেও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ৪ রান করে সাজঘরে ফিরে যেতে হয়েছে তাঁকে। একই অবস্যা বাবর আজমেরও। এখনও বড়়রান কতরতে তিনিও ব্যর্থ।
টি টোয়েন্টি বিশ্বকাপে ৪ ম্যাচে ১৪ রান করেছেন বাবর আজম
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও এক অঙ্কের সংখ্যা টপকাতে পারেননি তিনি। টি টোয়েন্টি বিশ্বকাপে চার ম্যাচে ১৪ রান করতে পেরেছেন বাবর আজম। এদিন অবশ্য শাদাব খান খেলেছেন বলেই যে পাকিস্তান জয়ের লক্ষ্যে পৌঁঠতে পেরেছিল তা বলার অপেক্ষা রাখে না। তাঁর এবং ইফতিকার আহমেদের জোড়া অর্ধশতরানেই প্রোটিয়াদের বিরুদ্ধে জয় তুলে নিতে পেরেছিল পাকিস্তান। কিন্তু নিজেদের পারফরম্যান্স নিয়ে চিন্তা কিছুতেই কাটছে না বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের। ম্যাচ শেষে সেই কথাই বলতে শোনা গেল বাবর আজমের মুখে।
ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, “দল যেভাবে পারফরম্যান্স দেখিয়েছে তা নিয়েআমরা অত্যন্ত খুশি। তবে আমরা আমাদের পারফরম্যান্স দেখাতে পারছি না। আমি এবং মহম্মদ রিজওয়ান। তবে যেভাবে এদিন মহম্মদ হারিস খেলেছেন সত্যিই একটা আলাদা ম্যাচ। খেলার মোমেন্টামটাই বদলে দিয়েছিলেন তিনি। আর যেভাবে শাদাব ম্যাচটা শেষ করেছিল সেটাও এক কথায় অনবদ্য”।
বাবর আজম আরও জানিয়েছেন, “সত্যি কথা বলতে কী দলের সকলেই আমার কাছে সেরা ক্রিকেটার এবং সেরা ম্যাচ উইনার। প্রথম দুটো ম্যাচে হারের অনেক বড় মূল্য চোকাতে হচ্ছে আমাদের। কিন্তু যেভাবে পরের দুটো ম্যাচে আমরা খেলেছি, সকলেই জানি যে ক্রিকেট একটা মজার খেলা। কেউ জানেনা এখানে কী হবে”।