চলতি বিশ্বকাপে প্রথম বোলার হিসাবে হ্যাটট্রিক কার্তিক মেইয়াপ্পানের, গড়লেন বিরল রেকর্ড

Karthik Meyappan
Karthik Meyappan. ( Image Source: Twitter )

ভারতীয় বংশোদ্ভূত কার্তিক মেইয়াপ্পান। সংযুক্ত আরব আমিরশাহীর জার্সিতে টি টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়লেন তিনি। এখনও পর্যন্ত অ্যাসোসিয়েট দেশের প্রতিনিধি হিসাবে কেউই টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিক করতে পারেননি। সেটাই করে দেখালেন সংযুক্ত আরব আমিরশাহীর কার্তিক মেইয়াপ্পান। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসাবে হ্যাটট্রিক করার রেকর্ড গড়লেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে সকলের নজর কাড়লেন তিনি।

এর আগে মাত্র চারজন বোলারই টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিক করতে পেরেছিলেন। পঞ্চম বোলার হিসাবে সেই তালিকাতেই এবার নিজের নাম স্থায়ী করে ফেললেন চেন্নাই বংশোদ্ভূত এই কার্তিক মেইয়াপ্পান। শ্রীলঙ্কার অধিনায়ক সহ সেরা দুই ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে এবারের টি টো.েনিটি বিশ্বকাপের প্রথম বোলার হিসাবে হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন তিনি। তাঁকে নিয়েই এখন উচ্ছ্বসিত সকলে। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই চলছে কার্তিক মেইয়াপ্পানকে নিয়ে চর্চা।

টি টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চম বোলার হিসাবে হ্যাটট্রিক করলেন কার্তিক মেইয়াপ্পান

প্রথম ম্যাচ হারের পর সংয়ুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে এদিন যথেষ্চ সাবধানী চিল শ্রীলঙ্কা। জিততেই হবে তাদের এই ম্যাচ। লড়াইটা করছিলও তারা অসাধারণ। সেখানেই ১৫ নম্বর ওভারে সমস্ত চিত্রটাই বদলে দেন কার্তিক মেইয়াপ্পান। শেষ তিন বলে তিন উইকেট নিয়ে একাই শেষ করে দিয়েছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে। তিনি যখন বোলিং করতে আসেন সেই সম. শ্রীলঙ্কার রান ১১৫।


https://twitter.com/immathesh/status/1582314459539771393


https://twitter.com/BeingAjayJain/status/1582317300715114496


https://twitter.com/kapildevtmkr/status/1582304055745196033

প্রথম দুই বলে রান দেন তিনি। তৃতীয় বল ডট দেন। এরপরই একে একে ভানুকা রাজাপক্ষে, চরিথ আসালঙ্কা এবং দাসুন শনাকারা তাঁর স্পিনের সামনে ব্যর্থ হয়েই সাজঘরে ফেরেন। আর তাতেই নতুন কীর্তির মালিক হয়ে যান কার্তিক মেইয়াপ্পান। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম বোলার হিসাবে হ্যাটট্রিক করেন তিনি। চার ওভারে শ্রীলঙ্কার বিরুদ্ধে এদিন মাত্র ১৯ রান দিয়ে একাই তুলে নেন ৩টি উইকেট। আর সেই পারফরম্যান্স দেখেই আপ্লুত সকলে।

এর আগে েই রেতর্ড মাত্র চারজন বোলারেরই ছিল টি টোয়েন্টি বিশ্বকাপে। ২০০৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি। ২০২১ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার। সেই একই বছরে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গাও হ্যাটট্রিক করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং কাগিসো রাবাডা করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপে। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধেই সেই রেকর্ড গড়লেন কার্তিক মেইয়াপ্পান।

তাঁর স্পিনের জাদু আর কী কী চমকের অপেক্ষায় রয়েছে সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা।

close whatsapp