পঞ্জাব কিংসকে পরাজিত করে আইপিএল ২০২৩-এ প্ৰথম জয় পেল সানরাইজার্স হায়দ্রাবাদ

Sunrisers Hyderabad
Sunrisers Hyderabad. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণে নিজেদের প্ৰথম জয় পেল সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ)। পঞ্জাব কিংসকে (পিবিকেএস) ৮ উইকেটে পরাজিত করে তারা।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথম বলেই প্রভিসিমরন সিংয়ের উইকেট হারায় পঞ্জাব কিংস। তিনি ভুবনেশ্বর কুমারের বলে এলবিডাব্লিউ হয়ে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে পিবিকেএস। মাঝে শুধু স্যাম কারান কিছুক্ষণ অধিনায়ক শিখর ধাওয়ানের সঙ্গ দেন। তারপর আবার পরপর উইকেট হারায় পিবিকেএস। কারান ৩টি চার এবং ১টি ছয় সহ ১৫ বলে ২২ রান করেন। তার এবং ধাওয়ানের মধ্যে ৪১ রানের পার্টনারশিপ হয়। সিকন্দর রাজা, শাহরুখ খান এবং হারপ্রীত ব্রার যথাক্রমে ৬ বলে ৫, ৩ বলে ৪ এবং ২ বলে ১ রান করে আউট হন। মাত্র ৮৮ রানের মধ্যে ৯ উইকেট হারায় পঞ্জাব কিংস। কিন্তু ওপেনিংয়ে নামা থেকে শুরু করে শেষ পর্যন্ত ব্যাট হাতে লড়ে যান শিখর ধাওয়ান। তিনি ৬৬ বলে ৯৯ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ১২টি চার এবং ৫টি ছয়। তার এই দুর্দান্ত ইনিংসের হাত ধরে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান করে পঞ্জাব কিংস।

সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সবথেকে সফল বোলার ছিলেন মায়াঙ্ক মার্কন্ডে। তিনি ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন। মার্কো জানসেন একটি মেডেন ওভার সহ ৩ ওভারে ১৬ রান ২ উইকেট শিকার পান। উমরান মালিক ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট পান। ভুবনেশ্বর কুমার ১টি উইকেট নেন।

রাহুল ত্রিপাঠি এবং এডেন মার্করামের সুন্দর পার্টনারশিপের হাত ধরে খুব সহজেই জয় পেল সানরাইজার্স হায়দ্রাবাদ

আজ হ্যারি ব্রুক ওপেনিংয়ে নেমেছিলেন। তবে তিনি ব্যাট হাতে এই ম্যাচেও সফল হননি। তিনি ১৪ বলে ১৩ রান করে আউট হন। মায়াঙ্ক আগরওয়াল ২০ বলে ২১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর রাহুল ত্রিপাঠি এবং এডেন মার্করাম দুজনে মিলে খুব সহজেই এসআরএইচকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।

রাহুল ত্রিপাঠি ৪৮ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। তার এই অসাধারণ ইনিংসে ছিল ১০টি চার এবং ৩টি ছয়। লখনউ সুপার জায়ান্টাসের (এলএসজি) বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন অধিনায়ক মার্করাম। কিন্তু এই ম্যাচে তিনি ৬টি চার সহ ২১ বলে অপরাজিত ৩৭ রানের একটি ভালো ইনিংস খেলেন। ১৭.১ ওভারে ২ উইকেটে ১৪৫ রানে পৌঁছে এই ম্যাচ জিতে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএল ২০২৩-এ পরপর দুটি ম্যাচে পরাজিত হওয়ার পর তৃতীয় ম্যাচে এসে অবশেষে নিজেদের প্ৰথম জয় পেল এসআরএইচ।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন-
https://twitter.com/IPL/status/1645121986476265473?t=1Wy5j8wV3M0StEnhov5TRA&s=19

close whatsapp