প্রথম দুই ম্যাচে রান না পেলেও, লোকেশ রাহুলকে নিয়ে আশাবাদী ওয়াসিম জাফর
আপডেট করা - Oct 28, 2022 2:21 pm

টি টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা ভারকতীয়দল জয় দিয়ে করলেও, ভারতের অন্যতম প্রধান ব্যাটার লোকেশ রাহুল কিন্তু এখনও পর্ন্ত ব্যর্থই হয়েছে। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দুটো ম্যাচ খেলা েহেয়ে গিয়েছে ভারতীয় দলের। সেখানেই পাকিস্তানের পর নেদারল্যান্ডসের বিরুদ্ধেও চূড়ান্ত ব্।র্থ হয়েেন লোকেশ রাহুল। এখনও পর্যন্ত দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি তিনি। আর সেটাই যেন সকলের চিন্তা খানিকটা বাড়িয়ে তুলছে। যদিও লোকেশ রাহুলকে নিয়ে কিন্তু আশাবাদী প্রাক্তন ক্রিকেটার ওয়াসিন জাফর।
পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিনি রান না পেলেও, লোকেশ রাহুল ধীরে ধীরে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ফর্মে ফিরে আসবেন বলেই মনে করছেন তিনি। লোকেশ রাহুলের মতো ক্রিকেটারকে বিশ্বকাপের মঞ্চে এই রান দিয়ে বিচার করতে একেবারেই নারাজ তিনি। বরং সময় এগোনর সঙ্গে সঙ্গে লোকেশ রাহুলের ফর্মে ফেরা নিয়েই যথেষ্ট আশাবাদী ওয়াসিম জাফর। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া।
প্রথম দুই ম্যাচেই দুঅঙ্কের সংখ্যা পেড়োতে পারেননি লোকেশ রাহুল
এবারের আইপিএলে ভারতীয় ক্রিকেটার হিসাবে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন লোকেশ রাহুল। একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলের মঞ্চে জোড়া সেঞ্চুরী রয়েছে তাঁর। সেইসঙ্গে তাঁর ঝুলিতেই রয়েছে ৬০০ রানও। কিন্তু এরপরই চোটের ধাক্কা। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগেই চোটের শিকার হয়েছিলেন লোকেশ রাহুল। এরপর থেকেই দেশের জার্সিতে ফেরার পর আর সেভাবে নিজের পারফরম্।ান্স প্রদর্শন করতে পারছেন না তিনি। কিন্তু ওয়াসিম জাফর তাঁকে নিয়ে যথেষ্ট আশাবাদী।
এই প্রসঙ্গেই ওয়াসিম জাফর জানিেয়েছেন, “আমার মনে হয় যে রান তিনি করছেন তার থেকে অনেক ভাল ক্রিকেটার লোকেশ রাহুল। যদি মনে রাখা যায় তবে দেখা যাবে শেষবার যখন অস্ট্রেলিয়ায় আমরা গিয়েছিলাম সেখানে অসাধারণ ফর্মে ছিলেন লোকেশ রাহুল। এরপরই অবস্য চোটের কবলে পড়েন তিনি। সেখান থেকেই তাঁকে কামব্যাক করতে হয়েছিল। সেই পারফরম্যান্সের ধারা ধরে রাখাটাও কিন্তু বেশ কঠিন একটা কাজ”।
চোট সারিয়ে জিম্বাবোয়ে সফর িয়েই ফের বারতীয়দলে কামব্যাক করেছিলেন লোকেশ রাহুল। কিন্তু সেই সিরিজে একেবাপেই বড় রান পেতে পারেননি তিনি। এরপরই এশিয়া কাপে নেমেছিলেন েই তারকা ক্রিকেটার। সেখানেও কিন্তু লোকেশ রাহুল চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। যা চিন্তা বাড়ানোর জন্য য়থেষ্ট। অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে লোকেশ রাহুল রান পেলেও, বিশ্বকাপের মঞ্চে কিন্তু সেই পারফরম্যান্স দেখাতে ব্যর্থই হয়েছেন তিনি। যদিও ওয়াসিম জাফর মনে করছেন শীঘ্রই রানে ফিরতে চলেছেন এই তারকা ক্রিকেটার।