ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে সেমিফাইনালিস্ট বাছলেন ওয়াসিম আক্রম

Wasim Akram
Wasim Akram. (Photo by Philip Brown/Popperfoto via Getty Images)

আর মত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরই ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ।সেখানেই ২৩ অক্টোবর চির প্রতিদিবন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। যে ম্যাচঘিরে এখন থেকেই চড়চে শুরু করেছে উত্তেজনার পারদ। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বিরাট ভবিষ্যদ্বানী প্রাক্তন পাকিস্তান কিংবদন্তী ওয়াসিম আক্রমের। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালিস্ট হিসাবে ভারত , পাকিস্তান এবং অস্ট্রেলিয়াকে বেছে নিয়েছেন ওয়াসিম আক্রম। তাঁর মতে এই তিন  গদেশ নাকি সেমিফাইনালের যোগ্য দাবীদার।

গতবার পাকিস্তানের কাছে হেরেই টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে ছিটকে গিয়েছিল ভারতীয় দল। যদিও পাকিস্তান কিন্তু সেমিফাইনাল পর্যন্ত পৌঁছতে পেরেছিল। আর ২০২১ সালেই প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পেরেছিল অস্ট্রেলিয়া। তবে ওয়াসিম আক্রম কিন্তু ভারতীয় দলকে নিয়ে বেশ আশাবাদী। তাঁর মতে এবার টিম ইন্ডিয়া নাকি সেমিফাইনালে পৌঁছবেই। এই মুহূর্তে টি টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় দলের পারফরম্যান্স দেখার পরই হয়ত এমন ভবিষ্যদ্বানী করেছেন ওয়াসিম আক্রম।

এই তিন দেশের পাশাপাশি দক্ষিণ আফ্রিকাও ওয়াসিম আক্রমের কালো ঘোড়া

এই মুহূর্তে টি টোয়েন্টি র্যাঙ্কিয়ে শীর্ষে রয়েছে ভারতীয় দল। সদ্য ঘরের মাঠে অস্চ্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধেও টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছেন রোহিত শর্মারা। রোহেত শর্মা নেতৃত্বের দায়িত্ব নেওয়ার পর থেকেই টি টোয়েন্টি ফর্ম্যাটে সাফল্যের পথে এগোতে শুরু করেছে ভারতী. দল। এখনও পর্যন্ত একটিও সিরিজ হারেনি তারা। যদিও মাঝে এসিয়াকাপে কিন্তু সেভাবে নিজেদের পারফরম্যান্স দেখাতে ব্যর্ত হয়েছে ভারত। সুপার ফোরের মঞ্চ থেকেই ছিটকে গিয়েছিল ভারতীয় দল।

এই প্রসঙ্গেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন পাকিস্তানী কিংবদন্তী ওয়াসিম আক্রম জানিয়েছেন, এবারের বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে যারা এগিয়ে রয়েছেন, অবশ্যই আমার মতে, তারা হেন ভারত, পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। অবস্যই দক্ষিণ আফ্রিকাও কিন্তু এবারের দৌড়ে রয়েছেন। দক্ষিণ আফ্রিকা এবারের বিশ্বকাপের কালো ঘোড়া।

কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জয়ের পরই পাকিস্তানের এক মরসুনমে সর্বচ্চ ম্যাচ জয়ের রকেকর্ড ভেঙেছে ভারতীয় দল। শুধু তাই নয় এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ ম্যাচ জয়ের  নজিরও গড়েছে টিম ইন্ডিয়া। এই সমস্ত হিসাব করেই ভারতকে যেমন এগিয়ে রাখছেন তিনি। তেমনই পাকিস্তানকেও যোগ্য দাবীদার হিসাবে এগিয়ে রাখছেন ওয়াসিম আক্রম।

এই মুহূর্তে নিউ জিল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে ত্রি দেশীয় টি টোয়েন্টি প্রতিযোগিতায় নেমেছে পাকিসতান। সেখানে ইতিমধ্যেই ফাইনালে পৌঁছেও গিয়েছে তারা। বাবর আজম থেকে মহম্মদ রিজওয়ানরা রয়েছেন দুরধর্ষ ফর্মে। সেইসঙ্গে বিশ্বকাপেই আবার পাকিস্তান শিবিরে ফিরেছেন শাহিন আফ্রিদি। অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজ চলছে অস্ট্রেলিয়ার।

যদিও গতবারের চ্যাম্পিনরা খুব একটা ভাল পারফরম্যান্স প্রদর্শন করতে পারেনি। প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যেই তারা সিরিজ হেরে গিয়েছে।

close whatsapp