টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে রবিচন্দ্রন অশ্বিনকে রাখার পরামর্শ আর শ্রীধরের

Ravichandran Ashwin
Ravichandran Ashwin. (Photo by GLYN KIRK/AFP via Getty Images)

সামনেই রয়েছেটি টোয়েন্টি বিশ্বকাপ। দল নিয়ে এখন জোর কদমে চলছে পরীক্ষা নীরিক্ষা। গতবার টি টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই ভাল ফর্ম প্রদর্শন করতে পারেনি ভারতীয় দল। এবার অস্ট্রেলিয়ার মাটিচে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই ঘরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে তারা। যদিও হাতে এখনও আড়াই মাস মতো সময় রয়েছে। তার আগেই ভারতের প্রাক্তন বোলিং কোচের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ভারতীয় দলে রবিচন্দ্রন অশ্বিনকে রাখার আবেদন করলেন আর শ্রীধর।

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই অবশ্য রয়েছে এশিয়া কাপ। ২৭ অগস্ট থেকে শুরু হবে সেই প্রতিযোগিতা। আগামী ২৮ অগস্টই পাকিস্তানের বিরুদ্ধে নামবে আবার টিম ইন্ডিয়া। এই প্রতিযোগিতার ম়ঞ্চই যে ভারতের বিশ্বকাপের দল গঠনের প্রস্তুতি পর্ব তা নিয়ে কোনও সন্দেহ নেই। তার আগেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ আর শ্রীধর।

গতবারের টি২০ বিশ্বকাপেও ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছিল রবিচন্দ্রন অশ্বিনকে

টি টোয়েন্টি বিশ্বকাপে রবিচন্দ্রন অশ্বিনের জয়গা যে নেই, সেই কথা আগে অনেকেই জানিয়েছে। প্রথম একাদশে যে অশ্বিনের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম সেই কথা আর শ্রীধরও বুঝতেই পারছেন। টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের প্রধান স্পিনার হিসাবে যে যুজবেন্দ্র চাহাল ও রবীন্দ্র জাদেজাই খেলবেন তা কার্যত স্পষ্ট। তবুও অশ্বিনকে দলে রাখার পরামর্শ দিচ্ছেন তিনি। কারণ অশ্বিনের মতো একজন তারকা ও অভিজ্ঞ বোলার দলে থাকা মানে অনেকটাই এগিয়ে থাকা।

এই প্রসঙ্গে ক্রিকেট ডট কম-কে আর শ্রীধর জানিয়েছেন, “তুমি ভুবি এবং সামিকে দিয়ে দুবার বোলিংও করাতে পার।  এই মুহূর্তে হার্দিক পান্ডিয়াও যথেষ্ট ভাল বোলিং করছেন এবং অল রাউন্ডার হিসাবে রয়েছেন রবীন্দ্র জাদেজাও। পাঁচ নম্বর এবং ষষ্ঠ বোলারও দলে রয়েছে। এবার দলে প্রয়োজন একজন লেগ স্পিনারের। সেখানেই ভারতীয় দলের প্রধান স্পিনার হিসাবে্ এগিয়ে রয়েছেন য়ুজবেন্দ্র চাহাল। আমার মতে এই বোলিং কম্বিনেশনেই যাওয়া উচিত্ ভারতীয় দলের। আর সমস্যা তৈরি হলে এবার তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন। তাঁর ঝুলিতে কিন্তু প্রতিপক্ষ ব্যাটারের জন্য বহু প্রশ্ন রয়েছে”।

রবিচন্দ্রন অশ্বিনের যে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ খুবই কম, সেই কথা সঞ্জয় মঞ্জরেকরও বলেছিলেন। আর শ্রীধর পুরোপুরি বিরোধিতা না করলেও, একেবারেই অশ্বিন যে এই দলে সুযোগ পেতে পারেন না সেই কথাও মানতে নারাজ। তাঁর মতে অশ্বিনের মতো কিংবদন্তী স্পিনারকে দলে রাখাটা সবসময়ই বড় ব্যপার। প্রয়োজনে তাঁর অভিজ্ঞতা অনেকটাই কাজে লাগবে ভারতীয় দলের।

close whatsapp