ভারতের ওডিআই দলের জন্য ওয়াশিংটন সুন্দর অপরিহার্য, মত প্রাক্তন ওপেনারের

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ভালো ফর্মে ছিলেন ওয়াশিংটন

Washington Sundar
Washington Sundar. (Photo by SANKA VIDANAGAMA/AFP via Getty Images)

প্রাক্তন ভারতীয় আন্তর্জাতিক ওয়াসিম জাফর মতামত দিয়েছেন যে ভারতীয় ম্যানেজমেন্টকে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের আগে ওয়াশিংটন সুন্দরকে নিয়মিত খেলানোর কথা বিবেচনা করতে হবে। বৃষ্টির কারণে সিরিজের শেষ ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায়  স্বাগতিক নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়া ১-০ ব্যবধানে হেরেছে।

প্রথম ইনিংসে যখন ভারত ব্যাট করছিল, তখন শ্রেয়াস আইয়ার এবং ওয়াশিংটন সুন্দরের ইনিংস দলকে স্কোর বোর্ডে ২১৯ রান তুলতে সাহায্য করেছিল। ব্যাট ও বল হাতে তামিল নাড়ুর ক্রিকেটারের পারফর্ম্যান্সে খুব মুগ্ধ হয়েছেন ওয়াসিম জাফর এবং বলেছেন যে ২০২৩ সালে ভারতে আয়োজিত ওডিআই বিশ্বকাপের জন্য অলরাউন্ডারের দিকে নজর দেওয়া উচিৎ টিম ইন্ডিয়ার।

“এই সফরে (নিউ জিল্যান্ডে) সে দলের হয়ে উজ্জ্বল ছিল। সে চোটের পরে ফিরে এসেছে এবং উভয় (প্রথম ও তৃতীয়) ওয়ানডে ম্যাচেই ভালো ব্যাট করে নজর কেড়েছে। সে সুন্দর ব্যাটিং করেছে এবং সে খুব ভালো বোলার যে পাওয়ারপ্লেতেও বোলিং করতে পারে। সে এখনও তরুণ এবং আরও ভালো একজন ক্রিকেটারে পরিণত হতে পারে,” ইএসপিএনক্রিকইনফোতে কথা বলার সময় জাফর বলেছেন।

অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ভারত ষষ্ঠ এবং সপ্তম বোলিং বিকল্পগুলির অভাব অনুভব করে: ওয়াসিম জাফর

মাত্র ২৩ বছর বয়স হলেও ওয়াশিংটন সুন্দরের আন্তর্জাতিক কেরিয়ার পাঁচ বছরের এবং ভারতীয় দলে তাঁর একটি প্রতিশ্রুতিমান ভবিষ্যত রয়েছে। তা ছাড়া তাঁর অলরাউন্ড দক্ষতা ভারত বৈশ্বিক ইভেন্টে কাজে লাগাতে পারে যদি দল তাঁকে নিয়মিত খেলানো হয় এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে তাঁকে যথেষ্ট খেলার সময় দেওয়া হয় কিনা তা দেখতে হবে।

“আমি ওয়াশিংটন সুন্দরকে নিয়ে সত্যিই খুশি। আপনি যদি ২০১০ বা তারও আগে দলগুলি দেখেন, অনেক ব্যাটার বোলিং করত এবং একটা সময় ছিল যখন সচিন তেন্ডুলকার, বীরেন্দর সেহওয়াগ, যুবরাজ সিং এবং সৌরভ গাঙ্গুলীরা বোলিং করতেন বলে ভারতের কাছে একাধিক বোলারের বিলাসিতা ছিল। তবে এই দলে খুব বেশী ব্যাটসম্যানদের তা করতে দেখা যায় না। হার্দিক পান্ডিয়া বা রবীন্দ্র জাডেজা যখন ম্যাচগুলি থেকে বাদ পড়ে তখন অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ভারত ষষ্ঠ এবং সপ্তম বোলিং বিকল্পগুলির অভাব অনুভব করে। ২০২৩ বিশ্বকাপের দিকে তাকালে ভারতকে এটির দিকে এবং ওয়াশিংটন সুন্দরের দিকে নজর দেওয়া দরকার,” যোগ করেছেন জাফর।

close whatsapp