নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পারফরম্যান্সটাই এখন আত্মবিশ্বাস যোগাচ্ছে ওয়াশিংটন সুন্দরকে
আপডেট করা - Nov 30, 2022 7:12 pm

গত ফেব্রকুয়ারী মাসের পর এই প্রথমবার ভারতীয় দলের জার্সিতে একদিনের ক্রিকেটের মঞ্চে নেমেছিলেন ওয়াশিংটন সুন্দর। সেখানেই নিদের পারফরম্যান্স দেখিয়ে সকলকে মুগ্ধ করেছেন এই তারকা ক্রিকেটার। এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই একদিনের ক্রিকেটে সুযোগ পেয়েছিলেন তিনি। সেখানেই বলের পাশাপাশি ব্যাট হাতেও যতেষ্ট সফল হেয়েছেন তিনি। প্রথম একদিনের ম্যাচের পর শেষ এক দিনের ম্যাচেও ওয়াশিংটন সুন্দরের ব্যাটে ছিল বড় রানের ঝলক। ম্যাচ শেষে ভিভিএস লক্ষ্মণকেই ধন্যবাদ জানালেন তিনি।
প্রথম ম্যাচে ১৭ বলে ৩৬ রানের দুরধর্ষ ইনিংস খেলেছিলেন তরুণ ক্রিকেটার। ওয়াশিংটন সুন্দরের হাত ধরেই সেই ম্যাচে ৩০০ রানের গন্ডী টপকাতে পেরেছিল ভারতীয় দল। সিরিজের শুরু থেকেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এবার ভিভিএস লক্ষ্মণ। দেশের জার্সিতে তাঁকে বারবারই সাত নম্বরে পজিশনে ব্যাটিং করানোর কথা শোনা গিয়েছিল ভিভিএস লক্ষ্মণের মুখে। আর সেই দায়গায় ব্যাটিং করে যে ওয়াশিংটন সুন্দর তাঁকে একেবারেই হতাশ করেনি তা বলাপর অপেক্ষা রাখে না।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচেও অর্ধশতরান করেছেন ওয়াশিংটন সুন্দর
ভাকতীয় দলের হয়ে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করতে নেমেছিলেন ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় ম্যাচে বৃষ্টির জন্য ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি। শেষ একদিনমের ম্যাচে তাঁর হাত ধরেই ২০০ রানের গন্ডী টপকাতে পেরেছিল ভারতীয় দল। এদিন ভারতের হয়ে একতমাত্র অর্ধশতরানটা পেয়েছেন েই ওয়াশিংটন সুন্দরই। ৬৪ বলে ৫১ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন তিনি। আর তাতেই ২০০ রানে পৌঁছতে পেরেছি ভারতীয় দল। ম্যাচ শেষে এই পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত ওয়াশিংটন সুন্দর।
নিউ জিল্যান্ডের দুর্ধর্ষ বোলিংয়ের বিরুদ্ধে দুই ম্যাচেই ভাল রান করতে পেরে এখন অনেকটাই আত্মবিশ্বাসী ওয়াশিংটন সুন্দর। এই পারফর্ম্যান্সটাই যে তাঁকে আগামীতে সাহায্য করবে তা বলতে কোনও দ্বিধা নেই এই তরুণ ক্রিকেটারের। এই প্রসঙ্গে ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, “ভারতীয় দলের হয়ে খেলার জন্য আমাতে যে সুযোগ করে দিয়েছেন, তারজন্য আমি ভিভিঅএস লক্ষ্মণ স্যারের কাছে কৃতজ্ঞ। আমাকে সাত নম্বরে ব্যাটিং করতে পাঠানো এবং সম্পূর্ণ ওভার বোলিং করতে দেওয়ার জন্য”।
ওয়াশিংটন সুন্দর আরও জানিয়েছেন, “নিউ জিল্যান্ডের দুর্ধর্ষ বোলিং আক্রমণের বিরুদ্ধে ভাল পারফর্ম করতে পারাটাই এখন আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। এখন এগিয়ে যাওয়ার লক্ষ্য। এই সিরিজের পারফরম্যান্সের ধারাটাই এখন এগিয়ে নিয়ে যেতে চাই”।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ হারলেও, ওয়াশিংটন সুন্দরের পারফম্যান্স ভারতীয় দলকে স্বস্তি যোগাচ্ছে। বাংলাদেশ সফরেও ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। আগামী শুক্রবার বাংলাদেশে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন ওয়াশিংটন সুন্দর।