লক্ষ্মণ আশাবাদী শ্রেয়াসের পারফর্ম্যান্সকে উপেক্ষা না করে দ্বিতীয় টেস্টে তাঁকে দলে রাখার ব্যাপারে

পূজারাকে দিয়ে ওপেন করানোর পরামর্শ তাঁর

Shreyas Iyer
Shreyas Iyer. (Photo Source: Twitter/BCCI)

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ মনে করেন যে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুক্রবার, ৩রা ডিসেম্বর থেকে শুরু হওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে টিম ইন্ডিয়ার দল নির্বাচনের সময় শ্রেয়াস আইয়ারের পারফরম্যান্সকে বিবেচনা করা উচিত এবং তাঁকে উপেক্ষা না করে দলে নেওয়া উচিত। প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে ৬৫ রান এসেছিল আইয়ারের ব্যাট থেকে। তাঁর ওই অবদানের জন্য কেরিয়ারের প্রথম টেস্টেই প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার পান। 

লক্ষ্মণ বলেছেন যে অধিনায়ক বিরাট কোহলি এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের কানপুর টেস্টে আইয়ারের পারফরম্যান্সকে উপেক্ষা করা উচিত নয়। তাঁর মতে আসন্ন ম্যাচে মায়াঙ্ক আগরওয়ালকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া উচিত এবং চেতেশ্বর পূজারাকে তরুণ শুবমান গিলের সঙ্গে ওপেন করা উচিত।  

আশা করি শ্রেয়াস আইয়ারের পারফরম্যান্সকে উপেক্ষা করা হবে না, বলছেন ভিভিএস লক্ষ্মণ

“শ্রেয়াস আইয়ার উভয় ইনিংসেই দুর্দান্ত ব্যাট করেছে এবং তার প্রথম টেস্ট ইনিংসেই সেঞ্চুরি পেয়েছে এবং তারপরের ইনিংসেই একটি দুর্দান্ত অর্ধশতকও করেছেন। মনে রাখতে হবে এই দুটি ইনিংসই এসেছিল এমন একটা সময়ে যখন দল চাপে ছিল,” লক্ষ্মণ স্টার স্পোর্টসে বলেছেন।  

লক্ষ্মণের মতে, “সিদ্ধান্তটি কঠিন হবে, তবে আমি বিশ্বাস করি যে মায়াঙ্ক আগরওয়াল উভয় ইনিংসেই ছন্দে ছিল না এবং ক্রিজে অস্বস্তিকর দেখিয়েছে তাকে। চেতেশ্বর পূজারার ওপেন করার ক্ষমতা আছে, সে আগেও ইনিংস ওপেন করেছে।” 

লক্ষ্মণ বলেছিলেন যে পূজারা ব্যাটিং ওপেন করলে, অজিঙ্কা রাহানে ৩ নম্বর পজিশনে উঠে আসতে পারবেন এবং বিরাট তাঁর স্বাভাবিক পজিশন ৪ নম্বরেই থাকতে পারবেন। এছড়া গ্রীন পার্কের পারফর্ম্যান্সের কথা মাথায় রাখলে পাঁচ নম্বরে নামামো উচিত শ্রেয়াস আইয়ারকে।    

“৩ নম্বর পজিশনটি অজিঙ্কা রাহানে পূরণ করতে পারে, বিরাট কোহলি ৪ নম্বরে এবং শ্রেয়াস ৫ নম্বরে আসতে পারে। তাই, আমি মনে করি এটি একটি কঠিন সিদ্ধান্ত যা রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলিকে নিতে হবে। আমি আশা করি তারা সঠিক সিদ্ধান্ত নেবে এবং শ্রেয়াস আইয়ারের পারফরম্যান্সকে উপেক্ষা করবে না,” তিনি যোগ করেছেন।

আইয়ারের সেরা প্রচেষ্টা সত্ত্বেও, ভারত প্রথম টেস্ট জিততে পারেনি। খারাপ আলো এবং ব্ল্যাক ক্যাপসের লোয়ার অর্ডার ব্যাটারদের দৃঢ় প্রতিরোধের কারণে, হোম টিম শেষ উইকেটটি তুলতে পারেনি। ফলে মুম্বইয়ের আগে সিরিজ ০-০। এখন দেখার ওয়াংখেড়েতে জিতে ভারত সিরিজ নিজেদের নামে করতে পারে কিনা। 

close whatsapp