ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে কোচের দায়িত্ব সামলাতে পারেন ভিভিএস লক্ষ্মণ

VVS Laxman
VVS Laxman. (Photo by Philip Brown/Popperfoto via Getty Images)

আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও কী কোচের দায়িত্বে দেখা যেতে চলেছে ভিভিএস লক্ষ্মণকে। হঠাত্ই শুরু হয়েছে নতুন জল্পনা । শোনাযাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্বে দেখা যেতে পারে ভিভিএস লক্ষ্মণকে। আগামী ৭ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। সেখানে কী সত্যিই রাহুর দ্রাবিড়ের জায়গায় ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্মণ।

ইংল্যান্ডের বিরদ্ধে টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে নেমেছিল ভারতীয় দল। যদিও ভারতের দ্বিতীয় দল নেমেছিল সেখানে। ,েই দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন হার্দিক পান্ডিয়া। আর টেস্ট দল নিয়ে ইংল্যান্ডের থাকার জন্য সেই সিরিজে রাহুল দ্রাবিড়ের পরিবর্তে ভিভিএস লক্ষ্মণকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিদে কোচের দায়িত্ব তুলে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার শোনাযাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধেও নাকি প্রথম ম্যাচে লক্ষ্মণকেই দেখা যেতে পারে কোচের দায়িত্বে।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের কোচের দায়িত্বে ছিলেন ভিভিএস লক্ষ্মণ

গত ২৬ ও ১৮ জুলাই আয়ারল্যান্ডের বিরুদধে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজে নেমেছিল ভারত। সেখানেই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিল ভারতীয় দল। ২-০ সেই সিরিজ জিতেও নিয়েছিল টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য প্রথম ম্যাচে সেই দলেরই বেশীরভাগ ক্রিকেটারদের বেছে নেওয়া হয়েছে। যদিও এই দলের অধিনায়কত্ব দেবেন রোহিত শর্মা। সেই সব বিচার করেই শোনাযাচ্ছেন ভিভিএস লক্ষ্মণকে দেখা যেতে পারে প্রথম টি টোয়েন্টির কোচ হিসাবে।

এই মুহূর্তে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে নেমেছে ভারত। সোমবার ম্যাচের চতুর্থ দিন। ঋষভ পন্থ, জাদেজা এবং বুমরাদের দুর্ধর্ষ পারফরম্যান্সে খানিকটা এগিয়েই রয়েছে ভারত। ৫ জুলাই শেষ হবে ইংল্যান্ড বনাম ভারতের এই সিরিজ নির্ণায়ক টেস্ট। মাঝে একদিনের বিরতির, এরপরই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি টোয়্ন্টি ম্যাচে নামবে ভারত। তাই শোনাযাচ্ছে ভিভিএস লক্ষ্মণকেই কোচ করার ভাবনা রয়েছে সকলের।

অন্যদিকে গতকালই করোনা সারিয়ে ফের ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন রোহিত শর্মা। সবকিছু ঠিকঠাক টললে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেই নামতে চলেছেন তিনি। যদিও এখনও কয়েকটি পরীক্ষা হবে তাঁর, তারপরই পুরোপরি মাঠে নামার ছাডপত্র পাবেন এই তারকা ক্রিকেটার। তবে ভারতীয় দলের হলে টি টোয়েন্টি সিরিজে নামার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছেন রোহিত শর্মা।

close whatsapp