কোহলির পরামর্শে সিরাজের কামাল, মেডেনসহ জোড়া উইকেটশিকার

সিরাজ তাঁর প্রথম ওভারে জনি বেয়ারস্টো ও জো রুটের উইকেট নেন

Mohammed Siraj
Mohammed Siraj. (Photo by Philip Brown/Popperfoto via Getty Images)

১৭ই জুলাই রবিবার ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেস্টারে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছে৷ বিরাট কোহলি ব্যাট হাতে মূল্যবান অবদান যোগ করতে ব্যর্থ হলেও, প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ সিরাজকে ইনিংসের শুরুতেই যে উপদেশ দেন, তা কাজে লাগিয়ে ভারতকে সুবিধাজনক জায়গায় নিয়ে গিয়েছিলেন সিরাজ। পেসারকে তাঁর প্রথম ওভারে কোহলির সঙ্গে আলোচনা করতে দেখা যায় এবং সেই ওভারেই মেডেনসহ দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন সিরাজ।

ভারতের বোলিং তারকা জসপ্রিত বুমরাহ্‌ পিঠের ব্যথার কারণে শেষ ওডিআই ম্যাচে বাইরে থাকায় টিম ম্যানেজমেন্ট মহম্মদ সিরাজকে একাদশে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। পরিবর্ত হিসেবে অর্শদীপকেও নেওয়া যেত, কিন্তু পেটের চোট থেকে তিনি সম্প্রতি সুস্থ হওয়ায় দল সিরাজের উপরেই ভরসা রাখে এবং তাঁর প্রথম ওভারেই সেই ভরসার প্রতিদান দেন তিনি।

ইনিংসের প্রথম ওভারে ইংলিশ ওপেনার জেসন রয় মহম্মদ শামিকে তিনটি বাউন্ডারি মেরে ইংল্যান্ডের দুর্দান্ত সূচনা দিয়েছিলেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সাথে ঘনিষ্ঠ বন্ধনে জড়ানো সিরাজ তাঁর প্রথম ওভারের আগে কোহলির কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন। ভারতীয় পেসার শুরু থেকেই সঠিক জায়গায় বোলিং করছিলেন এবং জনি বেয়ারস্টোকে ওভারের তৃতীয় বলে আউট করেন, যখন ব্যাটার লেগ সাইডে খেলতে গিয়ে মিসটামড শট মারেন এবং মিড অফের হাতে ক্যাচ দিয়ে বসেন।

কোহলিকে আবারও তরুণ ভারতীয় পেসারের সাথে কথা বলতে দেখা গিয়েছিল, এবং তিনি যা বলেছিলেন তা এবারও কাজ করে যায়। সিরাজ ইংল্যান্ডের ব্যাটিং তারকা জো রুটকে একটি দুর্দান্ত ডেলিভারিতে পরাস্ত করেন এবং তিনি শূন্য রানে আউট হন। কোহলি এবং সিরাজ উভয়েই একে অপরের দিকে ইশারা করে উদযাপন করেছিলেন, যা থেকে বোঝা যায় যে তাঁরা প্রাক্তন ইংলিশ অধিনায়ককে আউট করার পরিকল্পনা করেছিলেন।

দেখুন সেই ভিডিও

https://twitter.com/The_hitwicket18/status/1548621851810639872?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1548621851810639872%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Feng-vs-ind-mohammed-siraj-produces-double-wicket-maiden-following-chat-with-virat-kohli%2F

উল্লেখ্য, সিরাজ কোহলির অধীনে তাঁর আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন এবং তাঁর নেতৃত্বেই উন্নতি লাভ করেন, বিশেষ করে ২০২০ সালে লাল-বল ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে। ভারতীয় পেসার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে কোহলির নেতৃত্বাধীনে খেলার পর থেকে ব্যাপক উন্নতি করতে থাকেন। টেস্ট দলে নিয়মিত খেললেও, ২৮ বছর বয়সী পেসার সাদা বলের ক্রিকেটে নিয়মিত হননি। তবে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর দুর্দান্ত প্রত্যাবর্তনের ফলে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটেও তাঁর কেরিয়ার পুনরুজ্জীবিত হতে পারে।

close whatsapp