কোহলির বানানা ইনসুইংয়ে কাত স্মিথ

Virat Kohli
Virat Kohli. (Photo Source: Disney+Hotstar)

বিশ্বকাপ পরবর্তী অধ্যায়ে টিম ইন্ডিয়ার একটা ডেমো দেখা গেলো বলা চলে অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ার্ম আপ ম্যাচে। কারণ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে অধিনায়কত্ব করেন রোহিত শর্মা। আর বিশ্বকাপের ম্যাচে রোহিতের অধিনায়কত্ব দেখে মুগ্ধ করেছে ক্রিকেট বিশ্বকে। তবে টিম ইন্ডিয়ার দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচে আরও একটি বিষয় মুগ্ধ করার মতো। বোলার কোহলি ভেলকি দেখাল ব্যাটার স্টিভ স্মিথকে।

দার্ঘদিন কোহলির ব্যাটে বড় রান না থাকলেও, বল হাতে অসাধারণ স্পেল করলেন ভারত অধিনায়ক। এদিন বানানা ইনসুইং করে স্টিভ স্মিথকে ভেলকি দেখালেন কোহলি। ওয়ার্ম ম্যাচে ২ ওভার বল করেন বিরাট। একটি বল হাদ দিলে ১১টি বল ভালোই করেছেন তিনি।

ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া। রোহিত শর্মা ভুবনেশ্বর কুমার এবং রবিচন্দ্রন অশ্বিনকে ওপেনিং বোলার হিসেবে ব্যবহার করেন। নিজের প্রথম ওভারেই ২ উইকেট তুলে নেন অশ্বিন। চতুর্থ ওভারে রোহিত নিয়ে আসেন রবীন্দ্র জাদেজাকে। জাদেজাও সেই ওভারে ১ উইকেট তুলে নেন। যার জেরে ৩.১ ওভারে ১৪ রানে ৩ উইকেট হারিয়ে বসে থাকে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ১৫২ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১৩ বল বাকি থাকতেই ৮ উইকেটে ১৫৩ রান করে ম্যাচ জিতে নেয় ভারত।

অন্যদিকে, টি ২০ বিশ্বকাপে ভারতের টিম কম্বিনেশন কী হবে? এটাই এখন সবচেয়ে চর্চিত বিষয়। ইতিমধ্যেই ভারত অধিনায়ক বিরাট কোহলি টিম ইন্ডিয়ার ওপেনিং কম্বিনেশন নিয়ে স্পষ্ট কথা জানিয়ে দিয়েছেন। বিরাটের বক্তব্য, ‘আইপিএলের আগে পরিস্থিতি ভিন্ন ছিল। বর্তমানে রাহুল ব্যতীত ওপেনিং পজিশনে অন্য কারুর দিকে তাকানোটা প্রায় অসম্ভব। রোহিতের বিষয়ে আলাদা করে কিছুই বলার নেই। বিশ্বমানের ক্রিকেটার ও এবং টপ অর্ডারে দারুণ পারফর্ম করে আসছে। আমি তিন নম্বরে ব্যাট করব। এখন আপাতত আমি এইটুকুই জানাতে পারব।’ ইংল্যান্ডের বিরুদ্ধে ২৪ বলে ৫১ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে রাহুল কিন্তু প্রমাণ করে দেন, তাঁর ওপেনিং করা নিয়ে সত্যিই কোন প্রশ্ন থাকতে পারে না।

 

close whatsapp