ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলির বড় রান পাওয়ার ব্যপারে আশাবাদী বীরেন্দ্র সেওয়াগ

Virat Kohli
Virat Kohli. (Photo by Ashley Vlotman/Gallo Images/Getty Images)

২০১৯ সালের নভেম্বরে শেষবার সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। এরপর থেকেই প্রাক্তন ভারত অধিনায়কের ব্যাটে রানের খরা। সদ্য সমাপ্ত আইপিএলেও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। তাঁর ব্যাটিং পারফরম্যান্স নিয়ে নানান কথাবার্তাও উঠতে শুরু করেছে ইতিমধ্যে। বিরাটের ব্যাটে ৭১ তম সেঞ্চুরী কবে দেখা যাবে তা নিয়েও ভক্তদের মধ্যে নানান জিজ্ঞাসা। আগামী ১ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে নামবে ভারত। সেখানেই অবশ্য বিরাট কোহলির ব্যাট থেকে বড় রান দেখার ব্যপারে আশাবাদী বীরেন্দ্র সেওয়াগ।

আগামী শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে বহু কাঙ্খিত টেস্ট ম্যাচে নামছে ভারতীয় দল। গতবছর করোনার কারণে সিরিজের শেষ টেস্ট স্থগিত হয়ে গিয়েছিল। আগামী ১ জুলাই সেই টেস্টই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। এই টেস্ট জিততে পারলেই ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের রেকর্ড গড়বে টিম ইন্ডিয়া। আর সেই মঞ্চে যে সকলেই বিরাট কোহলির দিকে তাকিয়ে রয়েছেন তা বেশ স্পষ্ট। এমন পরিস্থিতিতে বিরাট কোহলিকে নিয়ে বেশ আশাবাদী বীরেন্দ্র সেওয়াগ।

প্রাক্তন ভারতীয় তারকার মতে বিরাট কোহলি নাকি খারাপ সময় কাটিয়ে ফেলেছেন। এই ম্যাচেই ফের নাকি বিরাট কোহলির ব্যাটে বড় রানের ঝলক দেখা যাবে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগে লেস্টারশায়ারের সঙ্গে চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় দল। সেখানেই বহুদিন পর ফের বিরাটের ব্যাটে বড় রান দেখা গিয়েছে। ৬৭ রানের ইনিংস খেলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। বীরেন্দ্র সেওয়াগকে কিন্তু সেটাই স্বস্তি দিচ্ছে।

২০১৯ সালের নভেম্বরে শেষবার সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি

সনির প্রি ম্যাচ শোয়ে বীরেন্দ্র সেওয়াগ জানিয়েছেন, “আমার মনে হয় তাঁর খারাপ দিন চলে গিয়েছে। এবার ফের বিরাটের ভাল সময় আসতে চলেছে। যা ইতিমধ্য শুরুও হয়ে গিয়েছে। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি অর্ধশতরান পেয়েছেন তিনি”।

বিরাট কোহলির কেরিয়ারে এবারের আইপিএলটাই বোধহয় সবচেয়ে খারাপ পারফরম্যান্স গিয়েছে। গোটা আইপিএলে মাত্র একটি অর্ধশতরান পেয়েছিলেন বিরাট কোহলি। শুধু তাই নয় ৪০০ রানের গন্ডীও ছুঁতে পারেননি তিনি। বিরাটের এমন পারফরম্যান্স দেখে অনেকেই হতবাক হয়ে গিয়েছিলেন এবার। যদিও প্রাক্তন ভারতীয় তারকা কিন্তু বিরাট কোহলিকে নিয়ে এবার যথেষ্ট আশাবাদী।

লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রথম ইনিংসে শুরুটা ভাল করলেও শেষপর্যন্ত ৩৩ রানেই থামতে হয়েছিল তাঁকে। কিন্তু দ্বিতীয় ইনিংসে আর আটকানো যায়নি বিরাট কোহলিকে। লেস্টারশায়ারের বিরুদ্ধে অর্ধশতরান পেয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ৬৭ রানের ইনিংস খেলেছেন তিনি। আগামী ১ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই বিরাটকে নিয়ে বীরেন্দ্র সেওয়াগের ভবিষ্যদ্বানী সত্যি হয় কিনা সেটাই এখন দেখার।

close whatsapp