আবারও ব্যর্থ বিরাট কোহলি, আইপিএলের মঞ্চে তৃতীয়বার শূন্যরানে ফিরলেন তিনি, হতাশ বিরাটভক্তরা

Virat Kohli dismissal
Virat Kohli dismissal. (Photo Source: IPL/BCCI)

বিরাট কোহলির হল টা কী। আইপিএলের মঞ্চে ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না ভারতের প্রাক্তন অধিনায়কের। এবারের আইপিএলের মঞ্চে তৃতীয়বার শূন্য রানে আউট হলেন বিরাট কোহলি। আর তা দেখার পর থেকেই বিরাট ভক্তদের কপালে যেন চিন্তার ভাঁজ। রবিবাসরীয় ম্যাচে হাই ভোল্টেজ ম্যাচে বিরাট কোহলির ব্যাটিং দেখার সুযোগই পেলেন না সমর্থকরা। মাঠে নেমেই ফের শূন্য রানে ফিরে গেলেন বিরাট কোহলি। এই মরসুমে এই নিয়ে তিনবার গোল্ডেন ডাকে সাজঘরের রাস্তা ধরলেন তিনি।

বিরাট কোহলির এমন ফর্ম দেখার পর সোশ্যাল সাইট জুড়ে বিরাট ভক্তদের হৈচৈ। কেউ আতঙ্গিত তো কেউ বিরাট কোহলিকে নয়ে প্রবল চিন্তায় পড়ে গিয়েছে। সোশ্যাল সাইট জুড়ে চলছে তোলপাড়। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বিরাটের সামবনে ছিল ঘুরে দাঁড়ানোর আরেকটা সুয়োগ। কিন্তু হল না, এদিন সুচিতের বলে সেই কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হল বিরাট কোহলিকে। বিরাটের এমন ফর্ম ঘিরে আলোচনা এখন তুঙ্গে।

চলতি আইপিএলে তিনবার শূন্যরানে আউট হলেন বিরাট কোহলি

আইপিএলের ইতিহাসে এটাই বোধহয় বিরাট কোহলির কেরিয়ারে সবচেয়ে খারাপ সময় চলছে। গত দুই ম্যাচে বিরাট কোহলির ব্যাটে রান এলেও, খানিকটা ধীর গতিতেই রান করেছিলেনল বিরাট কোহলি। তবে তাঁর খেলা দেখে অনেকেই খানিকটা স্বস্তিও পাচ্ছিলেন। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামার ফের সেই পুরনো চিত্র। দর্শকরা যাঁর খেলা দেখার আশায় মাঠে এসেছিলেন, সেই বিরাট কোহলি ম্যাচ শুরু হতেই মাঠ ছাড়লেন। আর তাতেই হতাশ অগুন্তী বিরাট ভক্ত থেকে ক্রিকেট সমর্থকরা।


https://twitter.com/iammohdsajid7/status/1523242365271818240


https://twitter.com/imShreyas02/status/1523246058091909120

এবারের আইপিএলে বিরাট কোহলি লখনউ সুপার জায়ান্টস্রে বিরুদ্ধে ডি ওয়াই পটেল স্টেডিয়ামে প্রথমবার শূন্য রান করেন। সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার আগেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেই ব্রেবোর্ণ স্টেডিয়ামে দ্বিতীয়বার শূন্য রানে ফিরে যান তিনি। যদিও এরপরের তিনটি ম্যাচের মধ্যে দুটিতেই বানের মুখ দেখেছিলেন বিরাট কোহলি। এরমধ্যে একটি অর্ধশতরানও ছিল তাঁর ব্যাটে।

কিন্তু আবারও সেই সানরাইজার্স হাদরাবাদের বিরুদ্ধেই ছন্দপতন বিরাট কোহলির। এবার জগদীসা সূচিতের বলে শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফেরেন তিন। বিরাটের এমন ফর্ম দেখার পর থেকেই সোশ্যাল সাইট জুড়ে তোলপাড়। বিরাটের এমন ফর্ম দেখে সকলেই যেন হতবাক হয়ে গিয়েছে। বিরাট কোহলিকে বিরতির পরামর্শও দেওয়া শুরু করে দিয়েছেন তিনি। বিরাট কোহলির ফর্ম নিয়েও শুরু হয়ে গিয়েছে জল্পনা।

close whatsapp