কেকে-র অকাল প্রয়ানে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেটাররা, শেষ শ্রদ্ধা জ্ঞাপন বিরাট, শিখরদের

Singer KK
Singer KK. (Photo Source: Twitter )

মঙ্গলবার রাত, হঠাত্ই গোটা ভারতের কাছে এক দুঃসংবাদ। এই প্রজন্মের অন্যতম সেরা গায়ক কেকে প্রয়াত। আর সেই খবর ছড়িয়ে পডতেই যেন গোটা ভারত শোকস্তব্ধ হয়ে পড়েছে। কলকাতার নজরুল মঞ্চেই জীবনের শেষগান গেয়ে সকলকে বিদায় জানিয়েছেন কেকে। মেনে নিতে পারছেন না কেউই। কেকের ভক্ত গোটা ভারত জুড়ে রয়েছে। ভারতীয় ক্রিকেট দলেও কৃষ্ণকুমার কুন্নাথের ভক্তের সংখ্যা কম নয়। বিরাট কোহলি, শিখর ধওয়ান থেকে প্রাক্ন তারকারা, সকলেই এই গায়কের গুনগ্রাহী।

বুধবার সেই কেকে-র অকাল প্রয়ানটা কারোর পক্ষেই মেনে নেওয়া সহজ। খবরটা শোনার পর বাকিদের মতো হতবার হয়ে গিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন থেকে বর্তমান তারকারাও। বিরাট কোহলিও কেকে ভক্তদের মধ্যে একজন। সেই বিরাটের কাছে যখন খবরটা পৌঁছেছে, তিনিও হতবাক। সোশ্যাল সাইটেই প্রিয় গায়কের উদ্দেশ্যে শেষ শ্র্দ্ধার্ঘ অর্পন করেছেন তিনি। ভারতীয় গালের জগতে কেকে-এর অবদান অনস্বীকার্য। তাঁর মেলোডি সংয়েই তো মেতে থাকত সকলে।

৫৩ বছর বয়সেই কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ কেকে-র

বুধবার গুরুদাস কলেজের ফেস্টে অনুষ্ঠান করতে এসেছিলেন। অনুষ্ঠান করার সময় থেকেই শারীরিক অসুস্থতা বোধ করতে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও ইতিমধ্যে সকলেই দেখে ফেলেছেন। এরপর হোটেলে ফিরে আরও অসুস্থ হয়ে পুড়েন। এরপরই নিজের চেতনা হারিয়েছিলেন কেকে। সেইসময়ই যেন চির ঘুমের দেশে চলে গিয়েছিলেন ভারতের এই তারকা গায়ক। হাসপাতালে নিয়ে যা্ওয়া হলে তাঁকে মৃত বলেই ঘোষণা করা হয়। সেই খবর সামনে আসতেই  শোকের ছবি গোটা ভারতে।

সাদাণ মানুষ থেকে ক্রিকেটার সকলের কাছেই কেকে-র গান ছিল এক আলাদা আবেগ। এমন একজন গায়কের অকাল প্রয়ান সকলকেই শোকের সাগরে ডুবিয়ে দিয়েছে। নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি বিরাট কোহলি থেকে শেখর ধয়ান, বীরেন্দ্র সেওয়াগরা। সোশ্যাল সাইটে বিরাট কোহলি লিখেছেন, “আমাদের সময়ের এক অসাধারণ গায়কককে হারালাম। তাঁরপ পরিবারের প্রতি আমার সমবেদনা রইল”। বীরেন্দ্র সেওয়াগ লিখেছেন, “কলকাতায় পারফর্ম করার সময় অসুস্থ হয়ে হঠাত্ কেকে-র প্রয়ানের খবরে আমি শোকস্তব্ধ। জীবন কতটা অনিশ্চিত তা যেন আরও একবার বুঝিয়ে দিয়ে গেল”।

শুধু তারাই  নন শিখর ধওয়ান, হরভজন সিং-রা যেন এখনও মেনে নিতে পারছেন না এই খবর। সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে কেকে-র প্রতিশেষ শ্র্দ্ধা জ্ঞাপন করছেন ক্রিকেটাররাও।

close whatsapp