বলিউডের গানে নাচলেন বিরাট কোহলি, ভাইরাল হল ভিডিও

তাঁকে নাচতে দেখে উল্লসিত দর্শকরা ক্যামেরাবন্দী করলেন সেই দৃশ্য

Virat Kohli dancing
Virat Kohli dancing. (Photo Source: Twitter)

বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সাম্প্রতিক ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। আবু ধাবিতে সেই ম্যাচ চলাকালীনই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে দেখা গেল হালকা মেজাজে। দেখা গেল একটি বিখ্যাত বলিউডি গানের সুরে ৩২ বছর বয়সী এই ক্রিকেটার বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে করতে নাচছেন। নাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে এবং ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে।

৩রা নভেম্বর শেখ জায়েদ স্টেডিয়ামে মেন ইন ব্লু আফগানদের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে নামে। প্রথমে ব্যাট করতে নামার পর ভারত বোর্ডে একটি বিশাল স্কোর খাড়া করে এবং বোলাররা কৃতিত্বের সঙ্গে সেই লক্ষ্যকে প্রতিরোধ করে। ম্যাচে ফিল্ডিং করার সময়, কোহলিকে বাউন্ডারি লাইনে একটি নাচের মুভ করতে দেখা গিয়েছিল যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করায় তাঁরা ওই মুহূর্তটিকে ক্যামেরাবন্দী করে ফেলেন।

বলিউডের একটি নামকরা গানে নাচ বিরাট কোহলির

কোহলি ‘মাই নেম ইজ লাখান’ গানে একটি স্টেপ করেছিলেন। ভারতীয় অধিনায়ককে গানের বাজনা উপভোগ করতে দেখার সাথে সাথেই দর্শকরা উত্তেজিত হয়ে ওঠেন এবং তাঁর নাচ দেখে উল্লাস করতে থাকেন। দিল্লী থেকে উঠে আসা এই ব্যাটার বিশ্বের সবচেয়ে অনুসৃত ক্রিকেটারদের একজন, যাঁর সব কাজই সব সময় প্রচারের আলোর তলায় থাকে। বিরাটের বিশাল ফ্যান বেস সর্বদা তাঁর বিবিধ ভঙ্গিমার ঝলক পেতে উদগ্রীব থাকে।

ফলে খুব স্বাভাবিকভাবেই নাচের ওই ভিডিওটি ক্রিকেট দর্শকদের বহুল মনোযোগ আকর্ষণ করছে এবং সর্বত্র আলোচিত হচ্ছে। তবে এবারই প্রথম নয় যখন তাঁকে নাচতে দেখা গেল। এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি ‘গালান গুডিয়ান’ গানে তাঁর নাচের প্রতিভা দেখিয়েছিলেন।

আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করতে নামতে হয়নি কোহলিকে। ভারতের ওপেনার রোহিত শর্মা এবং কেএল রাহুল দলকে একটি বলিষ্ঠ শুরু দেন এবং ১৪০ রানের জুটি গড়েন। যখন রোহিত শর্মা করিম জানাতের কাছে তাঁর উইকেট হারান, তখন ঋষভ পান্থ অর্ডারে উন্নীত হয়ে ব্যাট করতে আসেন।ত

শীঘ্রই কেএল রাহুল ৬৯ রান করে বিদায় নেওয়ার পর ব্যাট হাতে নামেন হার্দিক পান্ডিয়া। পান্থ ও পান্ডিয়ার ব্যাটিংয়ে ভর করে ২১০ রানে পৌঁছয় ভারত। এরপর বোলাররা আফগানিস্তানকে মাত্র ১৪৪ রানে সীমাবদ্ধ রেখে ভারতকে ৬৬ রানে জিততে সাহায্য করেন।

close whatsapp