নেতৃত্ব ছাড়ার পর প্রতিপক্ষদের সামনে বিরাট কোহলি আরও বেশী বিপদজনক, মনে করেন ম্যাক্সওয়েল

Virat Kohli
Virat Kohli. (Photo Source: IPL/BCCI)

আইপিএল শুরু হওয়ার আগে বিরাট কোহলিকে নিয়ে বিরাট ভবষ্যদ্বানী গ্লেন ম্যাক্সওয়েলের। অধিনায়কত্ব ছাড়ার পর এবারের বিরাট কোহলি নাকি অনেক বেশী ভয়ঙ্কর হতে চলেছে। তাই আগে থেকেই সমস্ত প্রকিপক্ষদের সাবধান করে দিয়্ছেন এই তারকা  অস্ট্রেলিয়ান ক্রিকেটার। বিরাট অধিনায়কত্ব ছাড়ার এই সিদ্ধান্তের খবর বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে একেবারে সুখদায়ক হবে না বলে মনে করছেন তিনি। বিরাট কোহলির থেকে ম্যাক্সওয়েল যে বিরাট পারফরম্যান্সেরই প্রত্যাশা করছে তা বেশ স্পষ্ট।

আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্ বেহ্গালুরুর অধিনায়ক হিসাবে আর দেখা যাবে না বিরাট কোহলিকে। শুধুমাত্র ক্রিকেটার হিসাবেই মাঠে নামবেন তিনি। আর সেটাই নাকি অন্যান্য দলের কাছে খুব একটা ভাল খবর নয় বলেই মনে করছেন গ্লেন ম্যাক্সওয়েল। অধিনায়কত্বের ভার এবার নেই বিরাট কোহলির মাথায়।  ফলে বাধাহীন ভাবে ক্রিকেট খেলবেন বিরাট, আর তাতে প্রতিক্ষ দলের বপদ বাড়াই সম্ভাবনা বলে মনে করছেন রয়্যাল চ্যালে়ঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা ক্রিকেটার।

গতবারই আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানোর সদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি। সেবারই শেষবারের মতো তাঁকে অধিনায়ক হিসাবে দেখা গিয়েছিল। যদিও আইপিএলের মঞ্চে খুব একটা ভাল ফল করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স  বেঙ্গালুরু। এবার আর বিরাট কোহলিকে অধিনায়ক হিসাবে দেখা যাবে না।

বিরাট কোহলিকে নিয়ে প্রতিপক্ষদের উদ্দেশ্যে সাবধানবানী গ্লেন ম্যাক্সওয়েলের

আর এই প্রসঙ্গেই গ্লেন ম্যাক্সওয়েলের বিরাট কোহলিকে নিয়ে বড় বার্তা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইউটিউব চ্যানেলে তিনি জানিয়েছেন, “তিনি জানেন যে এবার অধিনায়কত্ব ছাড়ছেন, আর আমার মতে মনে হয় সেটা তাঁর কাছে একটা বড় চাপ ছিল। আর সেই চাপের ফলেই বোধ হয় কিছু কিছু ক্ষেত্রে তাঁর সাফল্য পেতে সমস্যা হচ্ছিল। তবে এখন তিনি সেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন। প্রতপক্ষ দলগুলোর কাছে এটা সবচেয়ে বেশী বিপদজনক খবর”।

ম্যাক্সওয়েল আরও জানিয়েছেন , “এটা তাঁর জন্য সত্যিই ভাল ব্যপার। অন্তত পরবর্তী কয়েক বছর এই বাড়তি চাপ সরিয়ে রেখে স্বতস্ফূর্তভাবে খেলতে পারবেন বিরাট কোহলি। তাঁর বিরুদ্ধে খেলা সবসময়ই একটা বড় চ্যালেঞ্জের বিষয়”।

বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক কে হবেন তা নিয়েই শুরু হয়েছিল সবচেয়ে বেশী জল্পনা। বিরাট পরবর্তী অধিনায়ক কে হবেন তা নিয়ে নানান আলোচনা চলছিল। আ সেইসব ভেবেই এবার ফাফ ডুপ্লেসর দিকে নজর ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ৭ কোটি টাকা দিয়ে এবার ফাফ ডুপ্লেসিকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাঁর কাঁধেই উঠেছে এবারের অধিনায়কের দায়িত্বও। এখন শুধুই বিরাট কোহলিদের মাঠে নামার অপেক্ষা।

close whatsapp