আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ বিরাট কোহলি, ড্রেসিংরুমেই ক্ষোভের বহিঃপ্রকাশ
আপডেট করা - Feb 18, 2023 3:22 pm

বিতর্কহীন ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ হওয়া কার্যত অসম্ভব। দিল্লিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনই বিরাট কোহলির আউট নিয়ে বিতর্ক তুঙ্গে। আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রাক্তন ভারত অধিনায়ক। মাঠের পর ড্রেসিংরুমেও ক্ষোভে ফেটে পডলেন বিরাট কোহলি। তাঁর এলবিডব্লুর সিদ্ধান্ত যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। বিরাট কোহলির বিরুদ্ধে এমন আউটের সিদিধান্ত দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে হৈচৈ। ভারতীয় ক্রিকেট মনহলও যে এই সিদ্ধান্ত নিয়ে দ্বিধা বিভক্ত তা বলার অপেক্ষা রাখে না।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে পরেননি বিরাট কোহলি। প্রথম ম্যাচে মাত্র ১২ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। তবে দ্বিতীয় টেস্টে কিন্তু ভাল ফর্মেই ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর হাত ধরেই এদিন বড় রানের আসাও জেগেছিল ভারতীয় দলের। সেইসঙ্গে বিরাট কোহলির ব্যাটেও বড় রান দেখার প্রত্যাশায় ছিলেন সকলে। কিন্তু সেই সময়ই ঘটে সেই বিপত্তি। বিরাটের বিরুদ্ধে এসবিডব্লুর আপিল করেন অজি বোলার।
৪৪ রানেই প্রথম ইনিংসে সাজঘরে ফিরতে হয় বিরাট কোহলিকে
ফিল্ড আম্পায়ার অবশ্য আউটের সিদ্ধান্তই দিয়েছিলেন। যদিও বিরাট করোহলি সেই সিদ্ধান্ত নিয়ে একেবারেই সন্তুষ্ট ছিলেন না। তৃতীয় আম্পায়ারের সাহায্ই নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেখানেই বারবার দেখা যায় যে বল ব্যাট এবং প্যাডে লেগেছে। ধারাভাষ্যকারদের মুখেও এই বিষয় নিয়েই সেই সময় চর্চা ছিল তুঙ্গে। কিন্তু শেষপর্যন্ত সিদ্ধান্ত বিরাট কোহলির বিপক্ষেই যায়। এমনটা দেখার পরই হতবাক হয়ে যান বিরাট কোহলি। আম্পায়ারের সিদ্ধান্ত মানতে হলেও মাঠেই নিজের ক্ষোভ প্রকাশে পিছপা হননি তিনি। এই সিদ্ধান্ত যে বিরাট কোহলি একেবারেই মেনে নিতে পারেননি তা বলার অপেক্ষা রাখে না।
Unlucky Virat Kohli. pic.twitter.com/W0MzaprUUy
— Johns. (@CricCrazyJohns) February 18, 2023
ড্রেসিংরুমে ফেরার পরই যেন ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। বারবার তাঁকে রাহুল দ্রাবিড় এবং বিক্রম রাঠোরের উদ্দেশ্যে এই আউটের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করতেই দেখা যায়। সেই সময় ভারতীয় ডাগ আউটেও যে বিরাট কোহলির আউটের ভিডিও নিয়েই চলচিল কাঁটাছেড়ে তাও বলার অপেক্ষা রাখে না। সেই সময়ই ভিডিওর দিকে উদ্দেশ্য করে বিরাট কোহলির ক্ষোভের বহিঃপ্রকাশ যেন আরও বাড়তে থাকে। ড্রেসিংরুমে হসে থাতাকালীনই ও তাঁর হতাশার ছাপটা ছিল স্পষ্ট।
চেতেশ্বরক পূজারা ফেরার পরই মাঠে এসেছিলেন বিরাট কোহলি। ভারতীয় দলের রানকে এগিয়ে নিয়ে যাওয়াই চিল এদিন তাঁর প্রধান লক্ষ্য। অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্সও দেখাতে শুরু করেছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা করতে পারেননি প্রাক্তন ভারত অধিনায়ক।। ৪৪ রানেই থামতে হয় বিরাট কোহলিকে। তাঁর বিতর্কিত আউটের সিদ্ধান্ত নিয়ে চর্চাই এখন তুঙ্গে।