প্রথম চার বলে দুবার বাঁচলেও শেষরক্ষা হল না রোহিতের
কুহ্নেমানের বলে ১২ রানে স্টাম্পড আউট হয়েছেন রোহিত
আপডেট করা - Mar 1, 2023 11:22 am

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা দিনের প্রথম ওভারেই বিপাকে পড়েছিলেন, তাও আবার দুটি ক্ষেত্রে। অস্ট্রেলিয়া দলে প্রত্যাবর্তন করা পেসার মিচেল স্টার্ক ভারতের ওপেনারকে নাজেহাল করে দুবার আউট করার মতো পরিস্থিতি তৈরী করলেও দুর্ভাগ্যজনকভাবে পেসার উইকেট পাওয়া থেকে বঞ্চিত হন। ইন্দোরে আয়োজিত তৃতীয় টেস্টের প্রথম বলেই আউট হতে পারতেন রোহিত।
ম্যাচের প্রথম বলে অফ স্টাম্পের সামান্য বাইরে ডেলিভারি করেছিলেন রোহিত এবং তিনি ডিফেন্স করতে গেলে বলটি উইকেটকিপারের হাতে চলে যায়। অস্ট্রেলিয়া কট বিহাইন্ডের আবেদন করলেও আম্পায়ার নীতিন মেনন আউট দেননি এবং অস্ট্রেলিয়া ডিআরএসের সুবিধাও নেয়নি। রিপ্লেতে পরে দেখা যায় যে ভারতীয় ওপেনারের ব্যাটের সঙ্গে বলের সংস্পর্শ হয়েছিল এবং বিষয়টি আল্ট্রাএজে আরও স্পষ্ট হয়েছিল।
ইন্দোরে টস জিতে রোহিত ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেও বাঁ-হাতি পেসার মিচেল স্টার্কের সামনে তাঁকে যে বিপাকে পড়তে হয়েছিল, তারপরে রোহিত নিশ্চিতভাবে তাঁর সিদ্ধান্ত নিয়ে সন্দিহান হবেন। অস্ট্রেলিয়ার অস্থায়ী অধিনায়ক রিভিউ না নিতে চাওয়ায় প্রাথমিকভাবে রক্ষা পাওয়া রোহিত আবার বিপদের সম্মুখীন হন ওভারের চতুর্থ ডেলিভারিতে।
চতুর্থ ডেলিভারিতে আবার আউট হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যখন ভারতীয় অধিনায়কের প্যাডে বল আঘাত করেছিল এবং বোলার ও ফিল্ডারদের আবেদন সত্ত্বেও স্মিথ আবার রিভিউয়ের বিরুদ্ধে সিদ্ধান্ত নেন। সফরকারীদের জন্য এটি দ্বিতীয় ধাক্কা ছিল কারণ রিপ্লেতে দেখা গিয়েছিল বলটি উইকেটে আঘাত করছে। ম্যাচের প্রথম ওভারে ভারতীয় ব্যাটারকে একবার নয় বরং দুবার আউট করার সুযোগ পেয়েও নষ্ট করে অজিরা।
Rohit Sharma survives twice in the first over of the third Test.
Not a great start for Australia.
📸: Disney + Hotstar#CricTracker #RohitSharma #INDvAUS pic.twitter.com/x8jsf9SWcE
— CricTracker (@Cricketracker) March 1, 2023
অবশেষে তৃতীয় চেষ্টায় রোহিতকে আউট করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া যখন ম্যাথিউ কুহ্নেমানের বলে অ্যালেক্স ক্যারির দ্বারা স্টাম্পড আউট হন তিনি। কুহ্নেমানের বিরুদ্ধে স্টেপ আউট করে খেলতে গেলে বলটি রোহিতের ব্যাট পেরিয়ে কিপারের গ্লাভসে জমা পড়ে এবং ক্যারি আউট করতে দেরি করেননি। রোহিত আউট হন ১২ রানে। প্রথম দিনের প্রথম সেশন থেকেই পিচে বল মারাত্মকভাবে ঘুরছে এবং ভারত প্রথম সেশনেই একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়েছে।