ভানুকার মতে ক্রিকেটের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিরাট কোহলি, তাঁর ফিটনেসে মুগ্ধ ভানুকা

Bhanuka Rajapaksa
Bhanuka Rajapaksa. (Photo Source: Twitter)

আইপিএলের মঞ্চে এবার পঞ্জাব কিংসের হয়ে খেলছেন ভানুকা রাজাপক্সা। আর এই শ্রীলঙ্কার তারকার চোখে আইকন হলেন ভারতের বিরাট কোহলি। শ্রীলঙ্কার ক্রিকেটার হলেও, কোহলির ফিটনেস বজায় রাখার দক্ষতাতে ভানুকা রাজাপক্সা আপ্লুত। বিরাট কোহলির মতোই ফিটনেস বজায় রাখতে মরিয়া তিনি। তাঁর চোখে বিরাট কোহলি নাকি ক্রিকেটের মাঠের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি ভানুকা রাজাপক্সে। সেই ফিটনেসের জন্যই বিরাট কোহলি তাঁর সবচেয়্ প্রিয় তারকা।

শুধু তাই নয় বিরাট কোহলির এমন ফিটনেস বজায় রাখার রহস্যাটা কী সেটাও জানতে চান তিনি। বিরাট কোহলির কাজের প্রতি এমন নিষ্ঠা এবং ফিটনেসের ওপর মনোযোগ দেখেই ভানুকা রাজাপক্সে আপ্লুত। আর এবারের আইপিএলে সময় পেলে এই সমস্ত বিষয় নিয়ে বিরাট কোহলির সঙ্গে আলোচনা করতে চান তিনি। আর এই সবকিছুর জন্যই তো বিরাট কোহলিকে ক্রিকেটের ময়দানের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলে অভিহিত করেছেন ভানুকা রাজাপক্সে। কেমনভাবে বিরাট কোহলি এমন করেন, তা সমস্ত কিছু তাঁকে জিজ্ঞাসা করে জানতে চান তিনি।

বিরাট কোহলির মতো ফিটনেস বজায় রাখাই লক্ষ্য ভানুকা রজাপক্সের

ইন্ডিয়ান এক্সপ্রেসে দেওয়া একটি সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, “দলের বাইরে বিরাট কোহলিই এমন একজন ক্রিকেটার যাঁর সঙ্গে আমি সবসময় কথা বলতে পারি এবং ফিটনেসের ব্যপারেও নানান পামর্শ পেতে চাই।  ফিটনেসের ব্যপার যখন আসে, সেই সময় বিরাট কোহলি সকলের থেকে আলাদা। আমার কাছে তিনি হলেন ক্রিকেটের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যে পরিমান কাজ তিনি করেন, তার ফলও তিনি পান। ফিটনেসের দক্ষতার ব্যপারে  বিরাট কোহলির তুলনা অনেকের সঙ্গেই করা যায়। তিনি অসাধারণ খেলেন, তাঁর সঙ্গে কথা বলে অনেক কিছুই শেখার রয়েছে”।

এবারের আইপিএলে প্রথম ম্যাচেই য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নেমেছিল পঞ্জাব কিংস। সেই দলেই রয়েছেন শ্রীলঙ্কার এই তারকা ক্রিকেটার। ভানুকা রাজাপক্সে প্রথম ম্যাচেই কিন্তু বিরাট কোহলিদের বিরুদ্ধে নজর কেরেছেন নিজের পারফরম্যান্স দিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পাহার সমান রান তাড়া করতে নেমে সেই ম্যাচে ২২ বলে ৪৩ রান করেছিলেন ভানুকা রাজাপক্সে। বিরাট কোহলির মতো ফিটনেস বজায় রাখাই এখন তাঁর একমাত্র লক্ষ্য।

তাই তো খেলার ফাঁকে যখনই তিনি সময় পাবেন, সেই সময়ই জিমে কাটাবেন বলেও জানিয়েছেন শ্রীলঙ্কার এই তারকা ক্রিকেটার। কারণ তাঁর মতে পেশাদার ক্রিকেটে ফিটনেসই হল অন্যতম প্রধান চাবিকাঠি।

close whatsapp