প্রাক্তন টিম ডেভিডের ঝোরো ইনিংসেই প্লেঅফে বেঙ্গালুরু, তাঁকেই ধন্যবাদ জানালো আরসিবি

Tim David
Tim David. (Photo Source: IPL/BCCI)

প্রাক্তন টিম ডেভিডের ঝোরো ইনিংসেই এবারের আইপিএলে বদলে গিয়েছে  চিত্রটা। গতবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে ছিলেন টিম ডেভিড। সেই ডেভিডকেই এবার দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। গোটা মরসুমে সেভাবে পারফরম্যান্স দেখাতে না পারলেও, মুম্বইয়ের শেষের দিকে বেশ কয়েকটি ্মযাচে তাঁর ঝোরো পারফরম্যান্সের দক্ষতার পরিচয় দিয়েছেন সিঙ্গাপুরের এই ক্রিকেটার। শেষম্যাচে তাঁর ঝোরো ইনিংসেই দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে মুম্বই। ম্যাচ শেষেই টেভিডকে ধন্যবাদ জানিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আইপিএলে লিগ পর্বের শেষম্যাচে গুজরাত টাইটান্সকে হারিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও আইপিএলের প্লেঅফে নিজেদের জায়গা পাকা করতে মুম্বই বনাম দিল্লি ম্যাচের দিকেই তাকিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুধু তারাই নয়, ভারতের গোটা ক্রিকেটমহলই এদিনই তাকিয়েছিল এই ম্যাচের দিকেই। দিল্লি ক্যাপিটালস হারলেই প্লেঅফের দড়জা খুলে যাবে বেঙ্গালুরুর জন্য। এমন পরিস্থিতিতে আরসিবি ব্রিগেডের সমর্থনও ছিল মুম্বই ইন্ডিয়ান্সের দিকেই। ম্যাচ শুরুর আগে তা জানাতেও দ্বিধা করেনি তারা।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১১ বলে ৩৪ রানের ঝোরো ইনিংস খেলেছেন টিম ডেভিড

মুম্বই বনাম দিল্লি ম্যাচের আগেই নিজেদের লোগোর রং পর্যন্ত বদলে ফেলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সোশ্যাল সাইটে তাদের বার্তা ছিল রেড বিকামস ব্লু। শুধু তাই নয় রোহিত শর্মার থেকে বড় পারফরম্যান্সের আবদার শোনা গিয়েছিল খোদ আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসির মুখে। শেষপর্যন্ত হতাশ হতে হয়নি তাদের। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লেঅফের রাস্তা পাকা করে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

আর সেই কাজেক নায়কের নাম টিম ডেভিড। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শেষ মুহূর্তে ব্যাট করতে নেমে একাই ঋষভ পন্থদের প্লেঅফের আশা শেষ করে দেন টিম ডেভিড। আর তা দেখার পর থেকেই আপ্লুত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের দলের প্রাক্তন ক্রিকেটার মুম্বইয়ের জার্সিতেই বেঙ্গালুরুর প্লেঅফের রাস্তা খুলে দিয়েছেন। সোশ্যাল সাইটে টিম ডেভিডকে নিয়ে উচ্ছ্বসিত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুধু তাই নয় তাঁকে ধন্যবাদও জানিয়েছে বেঙ্গালুরু শিবির।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামার পর থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন এদিন টিম ডেভিড। শুরু থেকেই তাঁর ব্যাটে ছিল ছার, ছয়ের বন্যা। ১ ১১ বলে ৩৪ রানের ঝোরো ইনিংস খেলে দিল্লি ক্যাপিটালসকে হারের রাস্তাটা প্রশস্ত করে দিয়ে যান সিঙ্গাপুরের এই তরুণ ক্রিকেটার। তারপর থেকেই বেঙ্গালুরু সমর্থকদের মধ্যে যেম উচ্ছ্বাস শুরু, তেমন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরের অন্দরেও শুরু উচ্ছ্বাস। মুম্বইয়ের জয়ের পরই যে কলকাতার টিকিট পাকা হয়ে গেল তাদের।

close whatsapp