লখনউয়ের বিরুদ্ধে নামার আগে স্পিনের বিরুদ্ধে মহড়ায় ব্যস্ত বিরাট, ডুপ্লেসি ও ম্যাক্সওয়েলরা

Virat Kohli & co Practice
Virat Kohli & co Practice. ( Image Source: RCB )

শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে গিয়েছে রয়্যাল চ্যালে়ঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচ হারের পরই পযেন্ট টেবিলে এই মুহূর্তে ছয় নম্বরে নেমে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।  সেই ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের স্পিন শক্তির কাছে বিধ্বস্ত হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটিং লাইনআপ। বিরাট কোহলিকে বাদ দিলে সেই ম্যাচে কোনও তারকা ব্যাটারই সেভাবে ভাল পারফর্ম্যান্স দেখাতে পারেননি। সূযস শর্মা এবং বরুণ চক্রবর্তী দের দাপটের সামনে হার মানতে হয়েছিল বিরাট কোহলিদের। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই এবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে  রয়্যাল চ্যালে়্জার্স বেঙ্গালুরু।

এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান শক্তি হল তাদের টপ অর্ডার ব্যাটিং লাইনআপ। সেখানে গত ম্যাচে বিরাট অর্ধশতরান পেলেো, গ্লেন ম্যাক্সওয়েল এবং ফাফ ডুপ্লেসি, দুই কতারকা ক্রিকেটারই স্পিনের সামনে বিধ্বস্ত হয়ে সাজঘরে ফিরেছিলেন। র সেটাি যে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হারের অন্যতম কারণ ছিল তা বলার অপেক্ষা রাখে না। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে সেই দিকেই নজর দিয়েছেন বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েলরা।

শেষ ম্যাচে স্পিনারদের বিরুদ্ধেই ব্যর্থ হয়েছিলেন ম্যাক্সওয়েল, ফাফ ডুপ্লেসিরা

কলতাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে স্পিন আক্রমণের সামনেই থামতে হয়েছিল গ্লেন ম্যাক্সওয়েল ও ফাফ ডুপ্লেসিকে। এই দুই তারকা যে স্পিনের সামনে ততটা সাবলীল নয়, তা গত ম্যাচেই বোঝা গিয়েছিল। এবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামতে চলেছে তারা। সেই দলেও যে দক্ষ স্পিনাররা রয়েছেন তা বলাই বাহুল্য। সেজন্য স্পিন খেলার বিশেষ প্রশিক্ষণে ব্যস্ত বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েল।গত ম্যাচের ভুল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে যাতে না হয় সেদিকেই নজর দিয়েছে তারা।

লখনউয়ের পিচ যে বিরাট কোহলিদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চলেছে তা ভালভাবেই জানেন তারা। সেজন্যই স্পিনের বিরুদ্ধে এদিন বিশেষ প্রশিক্ষণে ব্যস্ত রয়েছেন বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিরা। লখনউয়ের পিচে খেলার জন্য প্রস্তুতিুতে কোনওরকম ফাঁক রাখতে চাইছে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্রিগেড। ম্যাচের গের দিন সেই ছবিই ধরা পড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেট অনুশীলনের সময়।

সেখানে বারবারই দেখা গিয়েছে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিদের স্পিন বোলিংয়ের বিরুদ্ধে প্রস্তুতি সারতে। তাদের দলেও রকয়েছে দক্ষ স্পিনাররা। ওয়ানিন্দু হাসারঙ্গা, করণ শর্মা এবং গ্লেন ম্যাক্সওয়েলের বোলিংয়ের বিরুদ্ধেই বিশেষ প্রস্তুতি সেরেছেন বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি। লখনউ সুপার জায়ান্টসের বিরদ্ধে তারা জয়ের রাস্তায় ফিরতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp