অসুস্থ শরীর নিয়ে বিরাট কোহলির সেঞ্চুরী, সোশ্যাল মিডিয়াতেই জানালেন অনুস্কা শর্মা
আপডেট করা - Mar 12, 2023 6:18 pm

বিরাট কোহলি অসুস্থ! আহমেদাবাদে দীর্ঘ সাড়ে তিন বছরের অপেক্ষার অবসান হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সেঞ্চুরী পেয়েছেন বিরাট কোহলি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ। সেই সময়ই সোশ্যাস সাইটে একটি পোস্ট করেছেন অনুস্কা শর্মা। বিরাট কোহলি যে অসুস্থতা নিয়েই এদিন মাঠে নেমেছিলেন, সেই কথাই প্রকাশ্যে এনেছেন তাঁর স্ত্রী অনুস্কা শর্মা। যদিও বিরাট কোহলি কেন অসুস্থ সেই কারণ অবশ্য জানাননি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের স্ত্রী। তবে এই পোস্ট ঘিরে যে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম তিন টেস্টে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি বিরাট কোহলি। পরপর তিন ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ হতে হয়েছিল তাঁকে। সেখানেই শেষপর্যন্ত আহমেদাবাদে বিরাট কোহলির সেঞ্চুরীর খরা কেটেছে। টেস্টের মঞ্চে কেরিয়ারের ২৮তম সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। আর আন্তর্জাতিক মঞ্চে কেরিয়ারের ৭৫তম সেঞ্চুরী পেয়েছেন এই তারকা ক্রিকেটার। কিন্তু তিনি যে অলসুস্থ শরীরে এমন পারফরম্যান্স দেখিয়েছিলেন, তা কিন্তু একবারের জন্যও বুঝতে দেননি কাওকে।
৩৬৪ বলে ১৮৬ রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি
বিরাট কোহলির দুরন্ত পারফরম্যান্সের পর সেই কথাই সকলের প্রকাশ্যে এনেছেন অনুস্কা শর্মা। অসুস্থতা নিয়ে বিরাট কোহলি যে পারফরম্যান্স সকলকে উপহার দিয়েছে তা দেখেই এখন প্রত্যেকে মুগ্ধ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপুটে ইনিংস যেমন খেললেনন সেইসঙ্গে অনেক সমালোচনারকও জবাব দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। নতুন বছরে সব ফর্ম্যাট মিলিয়ে ইতিমধ্যেই তিনটিে সেঞ্চুরীর মালিক এখন বিরাট কোহলি। তবে বিরাট ভক্তদের আফসোস একটাই। মাত্র ১৪ রানের জন্য কেরিয়ারের অষ্টম দ্বিশতরানটা হাতছাড়া হল তাঁর।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ দিন ১৮৬ রানেই থামতে হয়েছে ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে। তাঁর এমন দুর্ধর্ষ পারফরম্যান্স দেখার পরই অনুস্কা শর্মা জানিয়েছেন, “শরীর খারাপ নিয়েও এমন একাগ্রচিত্তে পারফরম্যান্স দেখিয়েছে। সবসময়ই আমাকে অনুপ্রানিত করেছে। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৬ রানের দুর্ধর্ষ পারফর্মযান্স দেখিয়েছেন বিরাট কোহলি”।
তৃতীয় দিনের শেষে বিরাট কোহলি যখন ক্রিজে ছিলেন সেই সম.য় তাঁরক রান চিল ৫৯। চতুর্খ দিনের শুরু থেকেই দুরন্ত ফর্মে চিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। ৩৬৪ বল খেলে ১৮৬ রানের অপ্রতিরোধ্য ইনিংস খেলেন তিনি। তাঁর হাত ধরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯১ রানের লিডও নেয় ভারতীয় দল। তাঁর ১৮৬ রানের ইনিংস জুড়ে রয়েছে ১৫টি বাউন্ডারি। যদিও এদিনের ম্যাচে একটিও ওভার বাউন্ডারি হাঁকাননি বিরাট কোহলি।