মুম্বইয়ের গরম আবহাওয়া উপভোগ করছেন উমরান মালিক, আইপিএলে নতুন নজির জম্মুর স্পীডস্টারের

Umran Malik
Umran Malik (Photo Source: IPL/BCCI)

জম্মু কাশ্মীরের বাইশগজ থেকে মুম্বই। আইপিএলের মঞ্চে নতুন তারকা হিসাবে উত্থান উমরান মালিকের। আইপিএলে যত দিন এগোচ্ছে ততই যে নিজেকে আরও পরিণত করে চলেছেন জম্মুর এই তরুণ ক্রিকেটার উমরান মালিক। উমরান মলিকের ঠিকানা এবার সানরাইজার্য় হায়দরাবাদ। সেই জার্সিতেই পিচে যেমন আগুন ঝড়াচ্ছেন, তেমনই প্রতিপক্ষ ব্যাটারদের নাস্তানাবুদ করে দিচ্ছেন এই তরুণ কাশ্মীরি ক্রিকেটার। প্রাক্তন থেকে বিশেষজ্ঞরাও তাঁর পারফরম্যান্স মুগ্ধ। মাত্র ২৮ রান দিয়ে একাই নিলেন ৪ উইকেট। ম্যাচের ২০ নম্বর ওভার মেডেন নিয়ে গড়লেন নজির।

ক্রিকেটের বাইশজে পা রাখর পর থেকেই উমরান মালিকের লক্ষ্য একটাই। ভারতীয় দলে নিজের জায়গা পাকা করা। আর সেই লক্ষ্যে যে কোনও বাধাই উমরান মালিককে আটকাতে পারবে না তা এই তরুণ ক্রিকেটারের কথাতেই স্পষ্ট। এবারের আইপিলের আসর বসেছে মুম্বইয়ে। গ্রীশ্মের এই তীব্র দাবদাহের মধ্যে খেলতে নামতে হচ্ছে সকলকে। সেখানেই জম্মু থেকে আসা এই ক্রিকেটারের অসুবিধী হচ্ছে কিনা সকলেরই একটা প্রশ্ন জাগে।

কিন্তু উমরান মালিক একেবারে অবিচল নিজের লক্ষ্যে। মুম্বইয়ের এই তাপে কষ্ট নয়, বরং মনের আনন্দেই খেলে চলেছেন তিনি। তাঁর বোলিংয়ের শুরুটা জম্মু থেকে। বরফের শহর হলেও, সূর্যের তাপ সেখানেও প্রবল। আর নিজেকে সমস্ত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সেই পরিবেশেও প্রস্তুতি সেরেছেন উমরান মালিক। আর আইপিএলের মঞ্চে তারই ফল পাচ্ছেন এই তরুণ বোলার।

আইপিএলের চতুর্থ বোলার হিসাবে ২০ নম্বর ওভারে মেডেন দেওয়ার নজির উমরান মালিকের

এদিন পঞজাব কিংসের বিরুদ্ধে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। আর সেই মঞ্চেই হায়দরাবাদ শিবিরের জয়ের প্রধান কারিগড়ের নাম উমরান মালিক। বল হাতে পিচে যেমন আগুন ঝড়িয়েছেন, তেমনই তাঁর লাইন লেন্থের কোনওরকম জবাব দিতে পারেননি পঞ্জাব শিবিরের ব্যাটাররা। একাই চার উইকেট নিয়ে এদিন পঞ্জাবের ব্যাটিংকে শেষ করে দিয়েছেন তিনি।

দু্র্ধর্ষ পারফরম্যান্স দেখানোর পর সেই সবকিছু নিয়েই মুখ খুললেন  উমরান মালিক, তিনি জানিয়েছেন, কিছুটা সময় দরকার ছিল। তবে এই আবহাওয়ায় আমার কোনও অসুবিধা নেই। কারণ জম্মুতে আমি ৪০ থেকে ৪৭ ডিগ্রী আবহাওয়ার মধ্যে পর্যন্ত খেলেছি। তাই এই তাপমাত্রা আমার কাছে কোনও সমস্যাই নয়। বরং এই আবহাওয়ায় খেলতে আমি ঈআনন্গদই পাচ্ছি। গত কয়েকদিন ধরে আমার লাইন এবং লেন্থ দুটোই যথেষ্ট উন্নতি করেছে। এদিন আমার পরিকল্পনা ছিল ফুল লেন্থ এবং সোজা বোলিংয়ের। সেইসঙ্গে আউটসাইড ওফের দিকেও বোলিং করেছি।

গতম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই দুর্ধর্ষ বোলিং করেছিলেন উমরান মালিক। আক এদিন পঞ্জাবের বিরুদ্ধে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন তিনি। মাত্র ২৮ রান দিয়ে একাই নন ৪ উইকেট। শুধু তাই নয় আইপিএলের মঞ্চে তিনি চতুর্থ বোলার হিসাবে ২০ নম্বর ওভারে মেডেন দেওয়ারও নজির গড়েছেন এদিন। আর তাতেই সকলে মুগ্ধ। এই তরুণ ক্রিকেটার কবে ভারতীয় দলের জার্সিতে নামেন সেটাই এখন দেখার।

close whatsapp