গুজরাট টাইটান্সের দুর্দান্ত বোলিংয়ের সামনে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হল রাজস্থান রয়্যালস

Gujarat Titans
Gujarat Titans. (Photo Source: IPL)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৪৮ তম ম্যাচে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স (জিটি) এবং সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস (আরআর) একে অপরের মুখোমুখি হয়েছে। জিটির দুর্দান্ত বোলিংয়ের সামনে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হতে হল আরআরকে।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। আরআরের দুজন ওপেনারই এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ম্যাচের দ্বিতীয় ওভারে জিটির অধিনায়ক হার্দিক পান্ডিয়ার বলে আউট হন তিনি। বাটলার ৬ বলে ৮ রান করেন। দুর্ভাগ্যবশত, ১১ বলে ১৪ রান করে রান আউট হন আগের ম্যাচে শতরান পাওয়া ব্যাটার যশস্বী জয়সওয়াল। সঞ্জু স্যামসন শুরুটা বেশ ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেননি। ৩টি চার এবং ১টি ছয় সহ ২০ বলে ৩০ রান করে জোশুয়া লিটিলের বলে আউট হন তিনি। সঞ্জুই হলের এই ম্যাচে রাজস্থান রয়্যালসের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার। তার পরবর্তী ব্যাটারদের মধ্যে আর কেউই ২০ রানের গন্ডি পার করতে পারেননি। দেবদত্ত পাড়িক্কল, শিমরণ হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, রিয়ান পরাগ এবং ধ্রুব জুরেল প্রত্যেকেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ব্যাটিং বিপর্যয়ের জেরে ১৩ বল বাকি থাকতেই ১১৮ রানে অলআউট হয়ে যায় রাজস্থান রয়্যালস।

রশিদ খান এবং নূর আহমেদ মিলে ৫ উইকেট নেন

গুজরাট টাইটান্সের দুই ফর্মে থাকা স্পিনার রশিদ খান এবং নূর আহমেদ মিলে ৭ ওভারে মাত্র ৩৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। এই ম্যাচে জিটির সবথেকে সফল বোলার ছিলেন রশিদ। তিনি ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। রবিচন্দ্রন অশ্বিন, রিয়ান পরাগ এবং শিমরণ হেটমায়ারের উইকেট শিকার করেন তিনি। নূর ৩ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন।

মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়া এবং জোশুয়া লিটিল যথাক্রমে ৪ ওভারে ২৭ রান, ২ ওভারে ২২ রান এবং ৪ ওভারে ২৪ রান দিয়ে ১টি করে উইকেট শিকার করেছেন। এই মরসুমে আগের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আগের ম্যাচটিতে পরাজিত হয়েছিল গুজরাট টাইটান্স। এই ম্যাচটিতে হার্দিক পান্ডিয়ার দল আগের ম্যাচের বদলা নিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় জিটি এবং আরআর যথাক্রমে প্ৰথম এবং চতুর্থ স্থানে রয়েছে।

close whatsapp