মোঈন আলিকে নিয়ে আইপিএলের মঞ্চে আত্মবিশ্বাসী মাইক হাসি
আপডেট করা - Apr 3, 2022 6:03 pm

মোঈন আলির সঙ্গে কিবা কখনও তাঁর বিরুদ্ধে ক্রিকেট খেলার সুযোগ হয়নি মাইক হাসির। ক্রিকেটার হিসাবে মোঈন আলির চর্চা শুনলেও তাঁকে কাছ থেকে দেখার সুযোগও পাননি মাইক হাসি। গত মরসুম থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলা শুরু করেছেন মোঈন আলি। আর তাঁকে কাছ থেকে দেখতে পেরে এবং জানতে পেরে আপ্লুত প্রাক্তন তারকা অজি ক্রিকেটার মাইক হাসি। মোঈন আলির পারফরম্যান্স দেখে আপ্লুত তিনি। মোঈনের প্রশংসাতেই মাইক হাসি।
গতবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্ধর্ষ পারফরম্যন্স দেখিয়েছিলেন মোঈন আলি। এবারেও চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচ খেলতে পারেননি তিনি। কিন্তু মোঈন আলি যে তাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচে হারের পরই সকলের মুখে শোনা গিয়েছিল। দ্বিতীয় ম্যাচ থেকেই চেন্নাই সুুপার কিংসের জার্সিতে মাটিতে নেমে পড়েছিলেন মোঈন আলি। যদিও বড় রান তিনি কতে পারেননি ঠিকই, কিন্তু মোঈন আলি যে ম্যাচে কতটা প্রভাব ফেলতে পারেন তা তিনি বুঝিয়ে দিয়েছিলেন।
মোঈন আলির পারফরম্যান্সে মুগ্ধ মাইক হাসি
মোঈন আলির প্রসঙ্গে বলতে গিয়ে মাইক হাসি জানিয়েছেন, “মোঈন আলি সত্যিই একজন অসাধারণ ক্রিকেটার। তাঁর দক্ষতা অবিশ্বাস্য। আমি তাঁকে প্রথমবারের জন্য সামনে থেকে দেখার সুযোগ পেয়েছিলাম, যখন তিনি গত মরসুমে চেন্নাই সুপার কিংস শিবিরে যোগ দিয়েছিলেন। তার আগে আমি বুঝতে পারিনি তিনি কতটা ভাল মানের ক্রিকেটার। তিনি একজন দুর্দান্ত ক্রিকেটার। সময় যত এগোয় ততই তাঁর দক্ষতা বাড়ে”।
গত মরসুমেই চেন্নাই সুপার কিংসের হয়ে নিজের ছাপ ফেলেছিলেবন মোঈন আলি। ধোনির চেন্নাই সুপার কিংসের জয়ের অন্যতম প্রধান কারিগড় ছিলেন ইংল্যান্ডের এই তারকা অল রাউন্ডার। ব্যাটিংয়ে যেমন পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। বল হাতেও তেমনই বিধ্বংসী মোঈন আলি। গতবার চেন্নাই সুপার কিংসের হয়ে ১৫ ম্যাচে ৩৬৭ রান ছিল মোঈন আলির। সেইসঙ্গে তাঁর ঝুলিতে ছিল ৬ উইকেটও।
এসবের কথা মাথায় রেখেই এবারের আইপিএলের আগে মোঈন আলিকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল চেন্নাই সুপার কিংস। যদিও এবারে আইপিএলের মোঈনের প্রথম ম্যাচে বড় রান পাননি তিনি। যদিও তাকে নিয়ে যথেষ্ট আশাবাদী চেন্নাই সুপার কিংসের ব্যাটিং পরামর্শদাতা মাইক হাসি। মোঈন আলি মাইক হাসির ভরসা এবারও রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার।