মুম্বইয়ের বোলারদের মধ্যে স্যামসের বোলিংয়ে সবচেয়ে বেশী মুগ্ধ হয়েছেন ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন স্পিনার
তরুণ স্পিনার কার্তিকেয়র প্রশংসা করেছেন তিনি
আপডেট করা - May 17, 2022 7:42 pm

আইপিএল ২০২২ মরসুমে অলরাউন্ডার ড্যানিয়েল স্যামস যেভাবে প্রত্যাবর্তন করেছেন তাতে অত্যন্ত মুগ্ধ হয়েছেন প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্স (এমআই) স্পিনার হরভজন সিং। স্যামসের প্রথম তিনটি ম্যাচ ভয়াবহ কেটেছিল এবং দেখে মনে হছিল তিনি এই মরসুমে আর হয়তো খেলার সুযোগ পাবেন না।
যদিও এমআই থিঙ্ক ট্যাঙ্ক এবং অধিনায়ক রোহিত শর্মা তাঁর উপর বিশ্বাস দেখিয়েছেন এবং অলরাউন্ডার তখন থেকেই উজ্জ্বল। অস্ট্রেলিয়ান পেসার এমআইয়ের হয়ে তাঁর শেষ ছয় ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন এবং এই মরসুমে এখনও পর্যন্ত দলের তিনটি জয়ের মধ্যে অন্তত দুটির জন্য দায়ী।
ড্যানিয়েল সামসের পুনরুত্থান সম্পর্কে হরভজন সিং বলেছেন, “সমস্ত মুম্বই বোলারদের মধ্যে, আমি স্যামসের দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছি। তার একটি দুর্দান্ত স্লোয়ার ডেলিভারি রয়েছে এবং সেই কারণে এমনভাবে প্রত্যাবর্তন করতে পেরেছে। যদিও সে কিছুটা দেরিতে ভালো খেলা শুরু করেছে, তবে সে ভবিষ্যতের জন্য একটি ভালো বিনিয়োগ। “
হরভজন সিং এমআইয়ের রহস্য স্পিনার কুমার কার্তিকেয়কে তাঁর অনুপ্রেরণামূলক যাত্রার জন্য প্রশংসা করেছেন। কার্তিকেয় প্রকাশ করেছিলেন যে তিনি আট বছর ধরে বাড়িতে ছিলেন না কারণ তিনি জীবনে কিছু অর্জন করার পরেই ফিরে আসতে চেয়েছিলেন।
তিলক ভার্মাকে মুম্বই ইন্ডিয়ায়ন্সের ভবিষ্যত অধিনায়ক হিসেবে দেখছেন হরভজন সিং
৪১ বছর বয়সী বলেছেন যে এমআই স্পিনারের এই সংকল্পই তাঁকে এখন পর্যন্ত সফল হতে সাহায্য করেছে, “একজন তরুণের জন্য এত বড় দলে খেলার সুযোগ পাওয়া একটি বিশাল সুযোগ। কুমার কার্তিকেয় এখন পর্যন্ত ভালো করেছেন, উইকেট নিয়েছেন এবং বিভিন্ন ডেলিভারিও করেছেন। তাঁর অনুপ্রেরণামূলক গল্পটি প্রমাণ করে কঠোর পরিশ্রম সবসময় ফল দেয়।”
হরভজন এও মনে করেন যে তরুণ তিলক ভার্মা ভবিষ্যতে কেবল এমআই-এর মূল ভিত্তিই হবেন না বরং একজন অধিনায়ক প্রার্থীও হতে পারেন, “তিলক ভার্মা দুর্দান্ত এক প্রতিভা। তিনি ইতোমধ্যেই বড় মঞ্চের জন্য প্রস্তুত এবং পেস ও স্পিন উভয়ের বিরুদ্ধেই ভালো খেলেন। আমি তাঁকে ভবিষ্যতে মুম্বই দলের অধিনায়ক হিসেবে দেখছি। আপনি যখন এমন একজন খেলোয়াড়কে অধিনায়কত্ব দেন, তখন তিনি সবার থেকে সেরাটা নিয়ে আসেন।”
মুম্বই ইন্ডিয়ান্স বাকি থাকা দুটি ম্যাচ জিতলে এখনও নবম স্থানে শেষ করতে পারে। চেন্নাই সুপার কিংসকে টপকে শেষতম স্থান এড়ানোর জন্য মুম্বই বাকি দুই ম্যাচে ভালো লড়াই করবে বলে আশা করা যায়।