কমনওয়েলথের আগে করোনায় আক্রান্ত ভারতীয় মহিলা ক্রিকেট দলের আরও এক সদস্য
আপডেট করা - Jul 26, 2022 8:07 pm

কমনওয়েলথের সময় যত এগিয়ে আসছে ততই যেন চিন্তা বাড়ছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের। একের পর এক দলের সদস্য করোনার শিকার হয়ে চলেছে। তয়েতদিন আগেই ভারতীয় দলের এক সদস্য করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছিল। এবার ভারতীয় শিবিরের আরও এক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে দুই ক্রিকেটারকেই আইসোলেশনে রাখা হয়েছ। কিন্তু চিন্তা ক্রমশই বেড়ে চলেছে। ভারতীয় দল অবশ্য ইতিমধ্যেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে। কিন্তু রকোন দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন, তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে।
গত রবিবার ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল স্মৃতি মন্ধনাদের। এর ঠিক একদিন আগেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের এক সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার খবর সকলের সামনে আসে। আর সেই খবর দিয়েছিলেন খোদ বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এনসিএ-তে প্রস্তুতির সময়ই করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। যদিও সেই সম. তাঁর নাম জানানো হয়নি বোর্ডের তরফে। এবার মঙ্গলবার আরও এক ক্রিকেটারের করোনায় আক্রান্ত হওয়ার খবর সকলের সামনে।
এর আগেও ভারতীয় মহিলা ক্রিকেট দলের এক সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন
কমনওয়েলথ গেমসের মঞ্চে এই প্রথমবার মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট খেলা হবে। এই সিদ্ধান্ত জানার পর থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল। আগামী ২৯ জুলাই থেকে শুরু হবে কমনওয়েলথ গেমসে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটয। মোট আটটি দল অংশগ্রহন করেছে এই প্রতিযোগিতায়। যাদের মধ্যে ভারতীয় দলও রয়েছে। কিন্তু এমন পরিস্থিতিতেই করোনায় আক্রান্ত হওয়ার খবর খানিকটা হলেও সমস্যা বাড়াচ্ছে ভারতীয় শিবিরের। দল পৌঁছে গেলেও, কোন দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের নাম এখনও জানানো হয়নি বোর্ডের তরফে।
ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, “ভারতীয় মহিলা ক্রিকেট দলের আরেক সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন। ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়ার আগেই এই ঘটা ঘটেছে। দুই ক্রিকেটারই রয়েছেন ভারতে”।
আগামী ২৯ জুলাই কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে নামছে ভারতীয় দল। সেই ম়্চে নামার জন্য ইতিমদ্যেই ইংল্যান্ডে পৌঁছেও গিয়েছে ভারতীয় দল। কিন্তু সেখানে নামার আগেই করোনায় আক্রান্ত হয়েছেন দুই ভারতীয় ক্রিকেটার। যদিও ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে যায়নি তারা। আপাতত দেশেই আইসোলেশনে রয়েছেন সেই দুই ক্রিকেটার। এবারই প্রথমবার কমনওয়েলথের মঞ্চে নামছে টিম ইন্ডিয়া। সেই মঞ্চে সোনা জয়ের লক্ষ্যেই রয়েছেন হরমনপ্রীত থেকে স্মৃতি মন্ধনারা।