বিরাট কোহলি এবং কেএল রাহুলের অসাধারণ পার্টনারশিপের হাত ধরে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারাল ভারত

Virat Kohli and KL Rahul
Virat Kohli and KL Rahul. (Photo Source: Twitter)

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর পঞ্চম ম্যাচে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলকে ৬ উইকেটে হারাল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। শুরুতেই তিন উইকেট হারিয়ে ফেলার পর বিরাট কোহলি এবং কেএল রাহুলের সুন্দর ব্যাটিং পারফরম্যান্সের হাত ধরে জয় পেল ভারতীয় দল।

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল। ইনিংস ওপেন করতে নেমে শুরুতেই আউট হয়ে যান মিচেল মার্শ। তিনি এই ম্যাচে কোনো রান করতে পারেননি। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ৬টি চার সহ ৫২ বলে ৪১ রান করতে সক্ষম হন। স্টিভ স্মিথ ৭১ বলে ৪৬ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তার এই ইনিংসে ছিল ৫টি চার। মার্নাস ল্যাবুশেন এবং গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে বেশি রান আসেনি। ল্যাবুশেন ৪১ বলে ২৭ রান করেন। অন্যদিকে, ম্যাক্সওয়েল ২৫ বলে ১৫ রান করে নিজের উইকেট হারান।

অ্যালেক্স কেরি ০ রানে প্যাভিলিয়নে ফিরে যান। ক্যামেরন গ্রিন ২০ বলে মাত্র ৮ রান করতে সক্ষম হন। অধিনায়ক প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক যথাক্রমে ২৪ বলে ১৫ রান এবং ৩৫ বলে ২৮ রান করেন। শেষমেশ ৩ বল বাকি থাকতেই ১৯৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। রবীন্দ্র জাদেজা বল হাতে অনবদ্য পারফরম্যান্সের প্রদর্শন করেন। তিনি ১০ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। জসপ্রীত বুমরাহ এবং কুলদীপ যাদব ২টি করে উইকেট শিকার করেন। মহম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন এবং হার্দিক পান্ডিয়া ১টি করে উইকেট পান।

৫২ বল বাকি থাকতেই ম্যাচটি জিতে নেয় ভারত

ভারত রান তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভালোভাবে করতে পারেনি। রোহিত শর্মা, ইশান কিষান এবং শ্রেয়াস আইয়ার তিনজনেই ০ রানে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর বিরাট কোহলি এবং কেএল রাহুল মিলে ভারতের ইনিংসের হাল ধরেন। তাদের অনবদ্য ব্যাটিংয়ের সামনে হার মানতে বাধ্য হয় অস্ট্রেলিয়া। কোহলি ৬টি চার সহ ১১৬ বলে ৮৫ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। রাহুল ১১৫ বলে ৯৭ রান করে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ছিল ৮টি চার এবং ২টি ছয়। শেষমেশ ৪১.২ ওভারে ৪ উইকেটে ২০১ রানে পৌঁছে ম্যাচটি জিতে নেয় ভারত।

এই ম্যাচে অস্ট্রেলিয়ার সবথেকে সফল বোলার ছিলেন জশ হ্যাজেলউড। তিনি ৯ ওভারে ৩৮ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। মিচেল স্টার্ক ১টি উইকেট নিতে সক্ষম হন। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান কেএল রাহুল।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –