নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেট, একাধিক রেকর্ড গড়লেন মহম্মদ সামি

Mohammed Shami
Mohammed Shami. (Photo Source: Twitter)

চলতি বিশ্বকাপের ম়্চে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্চেন মহম্মদ সামি।  সেমিপাইনালের মঞ্চে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মহম্মদ সামি ম্যাজিকেই ফাইনাের টিকিট পাকা করে ফেলেছে ভারতীয় দল। সেমিপাইনালের মঞ্চে হাড্ডহাড্ডি লড়াই হলেও মহম্মদ সামির বোলিং দাপটের সৈামনে শেষপর্যন্ত মাথা নত করতেই হয়েছিল নিউ জিল্যান্ডের ব্যটারদের। সেমিফাইনালের মঞ্চে একাই সাত উইকেট তুলে ভারকতের ফাইনালে পৌঁছনোর রাস্তাটা পাকা করে দিয়েছিলেন এই তারকা পেসার। আর তাতেই সামির প্রশংসায় পঞ্চমুখ এখন সকলে। অনেকেই এই সেমিফাইনালেক সামিফাইনালও বলতে শুরু করেছেন।

এবারের বিশ্বকাপে ভারতীয় দলের প্রথম দিকের ম্যাচে তিনি সদস্য ছিলেন না। লিগ পর্বের শেষ টার ম্যাচেই খেলেছিলেন মহম্মদ সামি। সেখানেই নিজের পারফরম্যান্স দেখিয়ে সকলকে মুগ্ধ করেছিলেল এই তারকা ক্রিকেটার। একের পর এক ম্যাচে মহম্মদ সামির সামনেই প্রতিপক্ষের ব্যাটাররা নাস্তানাবুদ হয়েছিলেন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেমিপাইনালের মঞ্চেও ভারতীয় দলের ত্রাতার নাম সেই মহম্মদ সামি। সেইসঙ্গেই বিশ্বকাপের মঞ্চে একাধিক রেকর্ডের মালিকও হয়েছেন ভাকতীয়. দলের এই তারকা পেসার। কিউইদের বিরুদ্ধে একাই তুলে নিয়েছিলেন সাত উইকেট।

বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চবার পাঁচ নেওয়ার রেকর্ড যেমন মহম্মদ সামি করেছেন। তেমনই মাত্র পাঁচ ম্যাচ খেলেই এই বিশ্বকাপের সর্বোচ্চ ুইকেটের মালিকও হয়ে গিয়েছেন  তিনি। দেখেনেওয়ার যাক মহম্মদ সমির সেই প্রতিটি রেকর্ড।

প্রথম ভারতী বোলার হিসাবে ওডিআই বিশ্বকাপে ৫০ উইকেট

এদিন যখন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মহম্মদ সাি নেমেছিলেন সেই সময় জাহির খানেক রেকর্ড ভাঙার থেকে মাত্র চা উইকেট পিছনে ছিলেন মহম্মদ সামি। কিন্তু বল হাতে কিউই বাহিবীর সামনে ছিলেন বিধ্বংসী মেজাজে। ম্যাচে একাই তুলে নিয়েছিলেন সাত উইকেট। সেইসঙ্গে ওডিআই বিশ্বকাপের মঞ্চে প্রথম ভাকতীয় বোলার হিসাবে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন মহম্মদ সামি। সব মিলিয়ে অবশ্য তিনি সাত নম্বর বোলার। তাঁর আগদে এই রেকর্ড রয়েছে গ্লেন ম্যাকগ্রা, মুথাইয়া মুরলীথরণদের।

দ্রুততম বোলার হিসাবে বিশ্বকাপে ৫০ উইকেট

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেট নেওয়ার পরই ওডিআই বিশ্বকাপের মঞ্চে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন মহগম্মদ সামি। এই রেকর্ড গড়তে তিনি সময় নিয়েছেন মাত্র ১৭ ইনিংস। নিউ জিল্যান্ডের তাবড় তাবড়  ক্রিকেটারদের এদিন সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন মহম্মদ সামি। তাঁর আগে এই রেকর্ড ছিল মিচেল স্টার্কের। তিনি ১৯ ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন।

ওডিআই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চবার পাঁচ উইকেট

চলতি ওডিআই বিশ্বকাপের মঞ্চে মহম্মদ সামি যাত্রাটাই শুরু করেছিলেন পাঁচ উইকেট নিয়ে। সেই জায়গা থেকেই তাঁর দৌড় আর কেউই থামাতে পারেননি। সেমিফাইনালের মঞ্চেও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সামি।  সেইসঙ্গেই মিচেল স্টার্কের রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি। ওডিআই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চবার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। চারবার পাঁচ উইকেট পেয়েছেন তিনি। মিচেল স্টার্ক পেয়েছেন তিনবার।

একটি বিশ্বকাপে সর্বোচ্চবার পাঁচ উইকেট

এবারের বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত পাঁচটি ম্য।াচ খেলেছেন মহম্মদ সামি। সেখানেই তিনবার পঁচ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন েই তারকা পেসার। ওডিআই বিশ্বকাপের এক মরসুমে সর্বোচ্চবার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। তাঁর আগে গ্যারি গিলমোর, ভাসবার্ট ড্রেকস, শাহিদ আফ্রিদি, মুস্তাফিজুরক রহমনদের একটি বিশ্বকাপের মঞ্চে দুবার করেই পাঁচ উইকেট নেওয়ার নজির ছিল। ২০২৩ সালে সেই সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন মহম্মদ সামি।

close whatsapp