ডেভিড মালানের দুর্দান্ত শতরানের হাত ধরে বাংলাদেশের সামনে অনেক বড় লক্ষ্য রাখল ইংল্যান্ড
আপডেট করা - Oct 10, 2023 3:17 pm

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সপ্তম ম্যাচে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড এবং সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ একে অপরের মুখোমুখি হয়েছে। প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৪ রান তুলল ইংল্যান্ড।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ডের দুই ওপেনার জনি বেয়ারস্টো এবং ডেভিড মালান মিলে শুরুটা খুব ভালোভাবে করেন। বেয়ারস্টো ৮টি চার সহ ৫৯ বলে ৫২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তার এবং মালানের মধ্যে ১১৫ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ওঠে। এই ম্যাচে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন ডেভিড মালান। তিনি মাত্র ১০৭ বলে ১৪০ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ১৬টি চার এবং ৫টি ছয় মারেন। জো রুটও একটি দারুণ ইনিংস খেলেন। তিনি ৬৮ বলে ৮২ রান করতে সক্ষম হন। তার ইনিংসে ছিল ৮টি চার এবং ১টি ছয়। তিনি এবং মালান মিলে ১৫১ রানের একটি অসাধারণ পার্টনারশিপ করেন।
অধিনায়ক জস বাটলার এবং হ্যারি ব্রুক যথাক্রমে ১০ বলে ২০ রান এবং ১৫ বলে ২০ রান করেন। লিয়াম লিভিংস্টোন এই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। তিনি তার প্ৰথম বলেই আউট হয়ে যান। স্যাম কারান এবং ক্রিস ওকসের ব্যাট থেকেও বেশি রান আসেনি। কারান এবং ওকস যথাক্রমে ১৫ বলে ১১ রান এবং ১১ বলে ১৪ রান করেন। আদিল রশিদ ৭ বলে ১১ রান করতে সক্ষম হন। মার্ক উড এবং রিস টপলি যথাক্রমে ৫ বলে ৬ রান এবং ২ বলে ১ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে সবথেকে বেশি উইকেট নেন মাহেদী হাসান
মাহেদী হাসান ৮ ওভারে ৭১ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেন। তিনি ডেভিড মালান, হ্যারি ব্রুক, স্যাম কারান এবং আদিল রশিদকে প্যাভিলিয়নে ফেরত পাঠান।
শরিফুল ইসলাম ১০ ওভারে ৭৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। তিনি জো রুট, জস বাটলার এবং লিয়াম লিভিংস্টোনকে আউট করেন। সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদ যথাক্রমে ১০ ওভারে ৫২ রান এবং ৬ ওভারে ৩৮ রান দিয়ে ১টি করে উইকেট নিতে সক্ষম হন। শেষমেশ এই ম্যাচে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
এই ম্যাচের প্ৰথম ইনিংস নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –
David Malan brings up his first Cricket World Cup century.@mastercardindia Milestones 🙌#CWC23 | #ENGvBAN pic.twitter.com/3yQF2CNs4W
— ICC (@ICC) October 10, 2023
3️⃣6️⃣4️⃣ runs from our 5️⃣0️⃣ overs!
⏳ Loading: Bangladesh wickets
■■■■■■■■■□□□#EnglandCricket | #CWC23 pic.twitter.com/gRv0NXnlny— England Cricket (@englandcricket) October 10, 2023
ICC Men's Cricket World Cup 2023
Bangladesh 🆚England 🏏Bangladesh need 365 Runs to Win
Photo Credit: ICC/Getty#BCB | #ENGvBAN | #CWC23 pic.twitter.com/euaLgsCYPs
— Bangladesh Cricket (@BCBtigers) October 10, 2023
– 77(86) in first match.
– 82(68) in second match.Joe Root continues his dream run in World Cup & gives a perfect platform for England, one of the finest players of this generation…!!!! pic.twitter.com/1Tjw4OYKWI
— Johns. (@CricCrazyJohns) October 10, 2023
England post 364/9 against Bangladesh.
A great comeback by Bangladesh in the last 10 overs – 66/6 by the bowlers. A super effort to restrict England below 400. pic.twitter.com/yZsr8ori6D
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 10, 2023
Dawid Malan in last 9 innings in ODIs:
118(114), 114*(145), 11(19), 0(2), 54(53), 96(95), 127(114), 14(24), 104(107).
He has 4 Hundreds and 2 fifties in just 9 innings – Incredible, Dawid Malan. pic.twitter.com/mzFntDKWQf
— Tanuj Singh (@ImTanujSingh) October 10, 2023
A grass-rooted player of England cricket team
— Yash Jadhav (@farzi_rtist) October 10, 2023
The form is temporary but the class of Joe Root is permanent. Excellent quality innings. pic.twitter.com/iIp5ZzaRKi
— Abhishek (@vicharabhio) October 10, 2023
Well done #EnglandCricket 👏🏻🏴
— Samina S Afridi (@AfridiSamina) October 10, 2023
https://twitter.com/Muhamma15874875/status/1711653234547589450?t=tKIzC8H4tKk7qZcRCn1XMA&s=19