সচিনের সঙ্গে এলিট তালিকায় নাম তুলতে পারার মুহূর্তটাই বিশেষ ডেভিড ওয়ার্নারের কাছে
আপডেট করা - Oct 26, 2023 11:14 am

বেশ কয়েকদিন ভাল পারফরম্যান্স দেখাতে না পারার জন্য নানান সমালোচনার সামনে পড়তে হয়েছিল ডেভিড ওয়ার্নারকে। ওডিআই বিশ্বকাপের মঞ্চেই সেই জবাবগুলো দেওয়ার লক্ষ্যে ছিলেন ডেভিড ওয়ার্নার। চলতি বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসের বিরুদ্ধেই দ্বিতীয় সেঞ্চুরী করেছেন ডেভিড ওয়ার্নার। সেই সেঞ্চুরীর সৌজন্যেই কেরিয়ারের অন্যতম নজির গড়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার। বিশ্বকাপের মঞ্চে সচিন তেন্ডুলকরের সেঞ্চুরীর রেকর্ড ছুঁয়েছেন তিনি। আর সেই এলিট তালিকাতে নিজের নাম তুলতে পেরেই আপ্লুত ডেভিড ওয়ার্নার।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। মিচেল মার্শ শুরুতে ফিরে গেলেও এদিন ডেভিড ওয়ার্নারের আক্রমাণ্তক ইনিংসের সামনে কার্যত শেষ হয়ে গিয়েছিল নেদারল্যান্ডসের বোলিং লাইনআপ। কেরিয়ারের অন্য়তম সেঞ্চপরী পেয়েছিলেন এদিন ডেভিড ওয়ার্নার। সেইসঙ্গেই সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্ষ করেছিলেন এই তারকা অস্ট্রেলিয়ান ক্রিকেটার। বিশ্বকাপের সচিনের ৬টি সেঞ্চুরীর রেকর্ড ছুঁয়েছেন তিনি। এমন কিংবদন্তী তারকার রেকর্ড স্পর্ষ করতে পেরে আপ্লুত হয়েছেন ডেভিড ওয়ার্নার। তাদের সঙ্গে এই এলিট তালিকায় প্রবেশ করতে পারার মুহূর্তটাই বিশেষ ডেভিড ওয়ার্নারের কাছে।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন ডেভিড ওয়ার্নার
কয়েকদিন আগেই ওডিআই বিশ্বকাপের মঞ্চে সচিন তেন্ডুলকরের সেঞ্চুরীর রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। এবার সেই তালিকায় নাম তুলেছেন ডেভিড ওয়ার্নারও। বিশ্বকাপের মঞ্চে এখন ছয়টি সেঞ্চুরীর মালিক তিনিও। এমন একটা কাজ করতে পারার অনুভূতিটাই য়ে ডেভিড ওয়ার্নারের কাছে বিশেষ তা বলতে কোনও দ্বিধা করেননি তিনি্। তাঁর কাছে রিকি পন্টিং, সচিন তেন্ডুলকররা সবসময়ই কিংবদন্তী। সেই দুই তারকার রেকর্ড স্পর্ষ করতে পারার মুহীূর্তটাই ডেভিড ওয়ার্নারের কাছে বিশেষ একটা অনুভূতি। এবার সেই রেকর্ড তিনি বাঙতে পারেন কিনা তা তো সময়ই বলবে।
এই প্রসঙ্গে ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, “এক জায়গায় নিজের নাম রাখতে পারাটা সবসময়ই আমার কাছে বিশেষ। সচিন তেন্ডুলকর এবং রিকি পন্টিদের দেখে আমরা বড় হয়েছি। এই খেলার তারা কিংবদন্তী। আমি অবশ্য এখন বর্তমানেই থাকতে চাই। সেটা ২০ বছরও হতে পারে আবার ৩০ বছরও হতে পারে। এখন শুধুই এই মুহূর্তটা উপভোগ করতে চাই আমি”।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১০৪ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন ডেভিড ওয়ার্নার। সেখানেই তাঁর ব্যাটে ছিল চার ও ছয়ের বন্যা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওয়ার্নারের ওপেনিংয়ের সেঞ্চুরী ইনিংসটাই যে অস্ট্রেলিয়ার জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সেই পারফরম্যান্সের ধারাটাই এখন তিনি বজায় রাখতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।