বিশ্বকাপ ২০২৩, নিউ জিল্যান্ড বনাম পাকিস্তানঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড টু হেড ও ম্যাচ বিবরণী
আপডেট করা - Nov 3, 2023 10:54 pm

রবিবার বিশ্বকাপের মঞ্চে ধুন্ধুমার লড়াই। বেঙ্গালুরুতে মরণ বাঁচন ম্যাচে নামছে পাকিস্তান ও নিউ জিল্যান্ড। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। এই ম্যাচ জয়ের ওপরই নির্ভর করছে এই দুই দলের সেমিফাইনালের পথে এগনোর। শুরুটা দুরন্ত করলেও সেষ তিন ম্যাচে হেরে গিয়ে নিউ জিল্যান্ড নিজেদের পরিস্থিতাটা অনেকটাই কঠিন করে ফেলেছে। অন্যদিকে গত ম্যাচেই জয়ে ফিরেছে পাকিস্তান। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেই জয় যে পাকিস্তান শিবিরের বাড়তি অক্সিজেন যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
এই মুহূর্তে দুই দলের কাছেই এই ম্যাচ মরণ বাঁচন লড়াই। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। যদিও ধারেভারে এই ম্যাচেও এগিয়ে রয়েছে নিউ জিল্যান্ডই। কিন্তু শেষ তিন ম্যাচে সেভাবে নিজেদের পারফর্ম্যান্স দেখাতে পারেনি কিউই বাহিনী। শোনাযাচ্ছে চোট সারিয়ে এই ম্যাচে নাকি নিউ জিল্যান্ড শিবিরে ফিরতে পারেন কেন উইলিয়ামসন। সেইসঙ্গে এই ম্যাচে নামার আগে বোলিং পারফরম্যান্সের দিকেও বাড়তি নজর দিচ্ছে কিউই শিবির। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
অন্যদিকে চার ম্যাচ হারের পর অবশেষ ইংল্যান্ডকে হারিয়েই জয়ের রাস্তায় ফিরেছে পাকিস্তান। সেমিফাইনালের আশা খানিকটা হলেও জিইয়ে রেখেছে তারা। যদিও সেই পথে এগোতে হলে এই ম্যাচে জিততেই হবে পাকিস্তানকে। সেখানে শেষ ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিন আফ্রিদি। ফখর জামন, আবদুল্লাহ শাফিকরাও ভাল ফর্মে ছিলেন সেই ম্যাচে। তারদের পারফরম্যান্স যে পাকিস্তানকে আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলাই বাহুল্য।
পিচ কন্ডিশন
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম বরাবরই বড় রান হওয়ার উদাহরণ রেখেছে। এই ম্যাচেও তেমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ পাঁচ ম্যাচে এই স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করা দলই জয় তুলে নিয়েছে। এই মাঠেই সর্বোচ্চ ৩২৮ রান তাড়া করে জেতার নজির তৈরি হয়েছে। এই মাঠে টস জিতলে অধিনায়ক প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে পারেন।
নিউ জিল্যান্ড বনাম পাকিস্তান সম্ভাব্য একাদশ
নিউ জিল্যান্ডঃ ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, লোকি ফার্গুসন, টিম সাউদি. ট্রেন্ট বোল্ট
পাকিস্তানঃ আবদুল্লাহ শাফিক, ফখর জামন, বাবর আজম, মহম্মদ রিজওয়ান, সওদ শাকিল, ইফতিকার আহমেদ, আঘা সালমান, শাহিন আফ্রিদি, উসামা মির, মহম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রওফ
হেড টু হেড
ম্যাচ – ১১৫
নিউ জিল্যান্ড জয়ী – ৫১
পাকিস্তান জয়ী – ৬০
ড্র – ১
ফলাফল হয়নি – ৩
সম্প্রচার বিবরণী
সময় – সকাল ১০.৩০ ( ভারতীয় সময় )
টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি + হটস্টার