ব্যর্থ শেষ মুহূর্তে রিচা ঘোষের লড়াই, ইংল্যান্ডের কাছে বিশ্বকাপের মঞ্চে প্রথম হার ভারতীয় মহিলা দলের

Richa Ghosh
Richa Ghosh. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

রেণুকা সিং দুরন্ত বোলিং করলেও শেষরক্ষা করতে পারল না ভারতীয় মহিলা ক্রিকেট দল। ব্যাটারদের ব্যর্থতাতে ইংল্যান্ডের কাছে রানে ৯ রানে হেরে গেল ভারতীয় মহিলা দল। যদিও শেষ মুহূর্তে রিচা ঘোষ একটা লড়াই চালিয়েছিলেন, কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে জেতাকর জন্য তা যথেষ্ট ছিল না। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্জ মহিলা দলের কাছে ভারতের হারের ধারাটা অব্যহতই রইস। ইংল্যান্ডের ১৫১ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ১৪০ রানেই শেষ হয়ে গেল ভারতীয় মহিলা দলের ইনিংস।

পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্ধর্ষ জয় তুলে নেওয়ার পর এদিন ভারতের সামনে ইংল্যান্ড মহিলা দল। এই ম্যাচ জিততে পারলেই গ্রুপ শীর্ষে থেকে পরবর্তী পর্বে পৌঁছে যাওয়ার হাতছানি ছিল ভারতীয় মহিলা দলের সামনে। কিন্তু শেষরক্ষা হয়নি। ইংল্যান্ডের কাছে হারতেই হল ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। সেইসঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের কাছে হারের পরিসংখ্।যানও বদলাতে ব্যর্থই হল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

অর্ধশতরান করে ম্যাচের সেরা হয়েছেন ইংল্যান্ডের ন্যাট সাইভার ব্রান্ট

টস জিতে এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় মহিলা দলের  অধিনায়র হরমনপ্রীত কৌর।  লক্ষ্যটা ছিল ইংল্যান্ডকে দ্রুত সেষ করে দেওয়া।  রেণুকা সিংয়ের দুর্ধর্ষ বোলিং.য়ের হাত ধরে সেটা করেও ফেলেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ২৯ রানের মদ্যে ৩ ুইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের। কিন্তু ন্যাট সাইভার ব্লান্ট এবং অ্যামি জোন্সই যেন সমস্ত হিসাবটা এগদিন বদলে দিয়েছিল ভারতীয় দলের বিরুদ্ধে। রেণুকা সিংয়ের হাত ধরে ভার ইংল্যান্ডের ওপর চাপ তৈরি করতে পারলেও,  এই দুই তারকা ক্রিকেটারেই ইংল্যান্ডে ম্যাচে পিরিয়েছিল।

ন্যাট সাইভার ব্রান্ট খেলেমন ৫১ রানেরপ ইনিংস। আর শেষ মুহূর্তে অ্যামি জোন্সের ৪০ রানের িনিংসেই ১৫১ রানে পৌঁছে যায় ব্রিটিশ মহিলা বাহিনী। যদিও অএদিন ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ পান দিয়ে একাই ৫ উইকতেট তুলে নিয়েছুিলেন রেণুকা সিং। কিন্তু ম্যাচের ভাগ্য যে আগেই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সাইভার ব্রান্ট এবং অ্যামি জোন্সের ইনিংসটাই জয়ের রাস্তাটা ইংল্যান্ডের জন্য প্রশস্ত করে দিয়েছিল।

যদিও ব্যাট হাতে শুরু থেকে এদিন আক্রমণাত্মক মেজাজে ছিলেন স্মৃতি মন্ধনা। কিন্তু তাঁকে যোগ্য  সঙ্গত দিতে পারেননি কেউই। জেমিমা ১৩ রান করেই সাজঘরে ফেরেন এবং হরমনপ্রীত কৌর ৪ রান করেন। দ্রুত উইকেট কুইয়েই চাপে পড়ে যায় ভারতীয় দল। যদিও স্মৃতি মন্ধনা যতক্ষণ ছিল একটা আশা ভারতের ছিল। কিন্তু ৫২ রানে থামতে হয় তাঁকেও। সেই সময় ভারতের রান ১০৫। লড়াইটা কঠিন জেনেও একটা চেষ্টা চালিয়েছিলেন রিচা ঘোষ। ৩৪ বলে ৪৭ রানের ঝো়ো ইনিংস খেলেলও শেষরক্ষা করতে পারেননি।

close whatsapp