এমএস ধোনির দুটো ক্যাচেই চিন্নাস্বামীতে নাটকীয় ম্যাচ জয় চেন্নাই সুপার কিংসের

Csk Win
Csk Win. ( Image Source: BCCI/IPL )

চিন্নাস্বামীতে এদিন রানের ঝড়। চেন্নাই সুপার কিংসের রানের পাহাড় টপকানোর মরিয়া  লড়াই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। কিন্তু ওস্তাদের মার শেষ রাতে। মহেন্দ্র সিং ধোনির দুটো ক্যাচ এবং নিখুঁত নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠে ম্যাচ জিতে নিল চেন্নাই সুপার কিংস। লসেষ মুহূর্ত পর্যন্ত চিন্নস্বামী স্টেডিয়ামে চলল  হাড্ডহাড্ডি একটা লড়াই। কিন্তু ক্যাপ্টেন কুল মাঠে থাকলে চেন্নাই সুপার কিংসকে হারানোটা কতটা কঠিন তা ফের একবার বুঝিয়ে দিলেন তিনি। ধোনির বুদ্ধিমত্তাতেই  ফের একবার বাজিমাত চেন্নাই সুপার কিংসের।

এদিন ডেভন কনওয়ে, শিবম দুবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে যেমন রানের ফোয়ারা দেখিয়েছিলেন। তেমনই জবাবে ব্যাটিং করতে নেমে নেমে চিন্নাস্বামী স্টেডিয়ামে ঝড় তুলেছিলেন ফাফ ডুপ্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল। ১০ ওভার শেষ হওয়ার আগে এদিন ১০০ রানের গন্ডীও টপকে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু শেষপর্যন্ত মহেন্দ্র সিং ধোনির ক্ষুরধান বুদ্ধির কাছে হারতেই হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। ২২৬ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ২১৮ রানেই থামতে হয় আরসিবিকে। ৮ রানে ম্যাচ জিতে নেয় চেন্নাই সুপার কিংস।

৮৩ রানের ইনিংস খেলে আরসিবির বিরুদ্ধে ম্যাচের নায়ক ডেভন কনওয়ে

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডুপ্লেসি। শুরুতেই তাদের সাফল্য বলতে ছিল রুতুরাজ গায়কোয়াড়ের উইকেট। এরপর থেকেই মাঠে শুরু হয়েছিল রানের ঝড়। ডেভন কনওয়ে একাই যেন দায়িত্ব তুলে নেিয়েছিলসেন রান এগিয়ে নিয়ে যাওয়ার। সঙ্গে যোগ্য সঙ্গত অজিঙ্ক রাহানের। তিনি অবশ্য ৩৭ রানেই থেমে যান। এরপর কনওয়ের সঙ্গে জুটি বাঁধেন শিবম দুবে। আর তাদের হাত ধরেই চেন্নাই সুপার কিংসের বড় রানেরপ রাস্তাটা তৈরি হয়ে যায়। ৪৫ বলে ৮৩ রানের ইনিংস খেলেন ডেঙন কনওয়ে। শিবম দুবের ব্যাট থেকে আসে এদিন ২৭ বলে ৫২ রানের ইনিংস।

শেষপর্যন্ত ২২৬ রানে থামে চেন্নাই সুপার কিংস। পাল্টা লড়াইয়ের জন্য এদিন তৈরি ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও।  যদিও বিরাট কোহলি ৬ রানেই ফেরেন সাজঘরে। মহিপাল লোমরোরও রানের খাতা খুলতে পারেননি। সেই জায়গা থেকেই ফাফ ডু্প্লেসি এহং গ্লেন ম্যাক্সওয়েলের রানের ঝড় শুরু। আর সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন তারা। ১০ ওভার হওয়ার আগেই ১০০ রানের গন্ডী টপকে গিয়েছিলেন তারা। একসময় মনে হচ্ছিল যে এই দুজনের হাত ধরেই ম্যাচ বেড়িয়ে যাবে চেন্নাইয়ের হাত থেকে। কিন্তু আবারও সেই ম্যাচের মোর ঘোরালেন এমএস ধোনি।

বোলিংয়ে অসাধার পরিবর্তন। গ্লেন ম্যাক্সওয়েল এবং ফাফ ডুপ্লেসির ক্যাচ এমএস ধোনিক তালুবন্দী। আর তাতেই ম্যাচের ভাগ্য নিশ্চিত হয়ে যায়। ৩৬ বলে ৭৬ রানের ইনিংস খেলে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁকে সাজঘরে ফেরান মহিশ থিকসানা। কিছুক্ষণের মধ্যেই বোলি্ংয়ে পরিবর্তন করে মোঈন আলিকে আনেন ধোনি। আবারও সাফল্য। ৬২ রানের মাথায় আবারও সেই ধোনির হাতেই তাঁর ক্যাচ। আর সেই সময় থেকেই ম্যাচ চেন্নাই সুপার কিংসের। ৮ রানেই বেঙ্গালুরুকে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস।

close whatsapp