স্যাম কারানের ৩ উইকেট ও স্টোকসের দুর্ধর্ষ ইনিংসে ১২ বছর পর টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
আপডেট করা - Nov 13, 2022 5:39 pm

স্যাম কারান এবং আদিল রসিদের দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্সেই ফাইনালের মঞ্চে ইংল্যান্ডের সাফল্যের রাস্তাটা তৈরি হয়ে গিয়েছিল। লড়াইটা পাকিস্তান হাড্ডহাড্ডি লড়াই করলেও, শেষপর্যন্ত বেন স্টোকসের ইনংসটাই ইংল্যান্ডকে দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ দিল। পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নে হল ইংল্যান্ড। ২০১৬ সালে ফাইনালে উঠেও শেষরক্ষা করতে পারেনি ইংল্যান্ড। সেবার ওয়েস্ট ইন্ডিজ জিতে নিয়েছিল। এবার আর কোনও ভুল করেনি তারা। পাকিস্তানকে হারিয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
১৯৯২ সালের পূণরাবৃত্তি আর হতে দিল না ইংল্যান্ড। পাকিস্তানেরক বিরুদ্ধে ব্যাটিং খারাপ হলেও, এদিন একটা অসাধারণ বোলিং পারফরম্যান্সই পাকিস্তানের সমস্ত আসা শেষ করে দিল। ১২ বছর পর ফের টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসাবে নাম োদাই করল ইংল্যান্ড। ২০১৯ সালে একদিমের বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। দু বছরের মধ্যেই এবার টি টোয়েন্টি ক্রিকেটের বিশ্বের সেরার শিরোপা মাথায় তুলে নিল ব্রিটি বাহিনী। ব্যাট হাতে ঈআবারও একটা ফাইনালের নায়ক বেন স্টোকস।
ফাইনালের মঞ্চে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন স্যাম কারান
ফাইনালে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেোজনার পারদ চড়তে শুরু করেছিল কয়েকদিন আগে থেকেই। ম্যাচ আরম্ভ হওয়ার আগেও ছিল ইংলস্যান্ডের থেকে এগিয়ে ছিল পাকিস্তান। কিন্তু বাইশগজের খেলায় যে কোনওকিছুই অসম্ভব নয়., তা আরও একবার বুঝিয়ে দিল ইংল্যান্ড। হার দিয়ে যাত্রা শুরু করা ইংল্যান্ডই এবার টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন। পাকিস্তানকে ৫ উইেকেচে হারিয়ে বিশ্বের সেরা হয়ে দেল ইংল্যান্ড। ১২ বছরের অপেক্ষার অবসান হল অবশেষে।
WHAT A WIN! 🎉
England are the new #T20WorldCup champions! 🤩#PAKvENG | #T20WorldCupFinal | 📝 https://t.co/HdpneOINqo pic.twitter.com/qK3WPai1Ck
— ICC (@ICC) November 13, 2022
Scenes around 10 Downing Street tonight 😅 Congratulations England, richly deserved 👏🏽🏆 #PAKvENG #T20WorldCupFinal pic.twitter.com/vmOFAo9OG2
— Wasim Jaffer (@WasimJaffer14) November 13, 2022
The batting side dug a hole that even the worlds best bowling couldn’t fill. Outstanding effort by the team to get to the final against all odds and a great game of cricket. England came well prepared. Chin up boys, we are the runners up of the #T20WorldCup https://t.co/xbRAonpIKS
— Shahid Afridi (@SAfridiOfficial) November 13, 2022
The Ben Stokes roar 💪 🔥 pic.twitter.com/PKrExrc9KW
— England Cricket (@englandcricket) November 13, 2022
This has been a graceful World Cup victory for team England. Well played 👏
— Irfan Pathan (@IrfanPathan) November 13, 2022
In Ben Stokes I trust 👍#ICCT20WorldCup2022Final
— Michael Vaughan (@MichaelVaughan) November 13, 2022
Sorry brother
It’s call karma 💔💔💔 https://t.co/DpaIliRYkd
— 𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎 (@MdShami11) November 13, 2022
Credit to Pakistan. Few teams would have defended 137 the way they did. Best bowling team.
— Harsha Bhogle (@bhogleharsha) November 13, 2022
📍Behind the sofa, everywhere in England
— England's Barmy Army 🏴🎺 (@TheBarmyArmy) November 13, 2022
What a journey for Ben Stokes from 2016 to 2022. pic.twitter.com/C6z37J6vHO
— Johns. (@CricCrazyJohns) November 13, 2022
Ben Stokes gets emotional after winning the T20 World Cup. pic.twitter.com/y9WBldlscn
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 13, 2022
England are the first men's team to hold ODI and T20 World Cup titles at the same time. Ben Stokes the man again for them – 52 not out today and 84 not out in the final at Lord's in 2019. #T20WorldCup
— Mazher Arshad (@MazherArshad) November 13, 2022
টস জিতে এদিন পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে বোলিং.ের সিদ্ধান্ত নিয়েছিলেন জস বাটলার। তাঁর পরিকল্পনা ছিল পাকিস্তানকে একেবারে কম রানের মদ্যেই শেষ করে দেওয়া। আর তাতেই সফল হয়েছিলেন েই তারকা অধিনায়ক। বাটলারের সেই পরিকল্পনার নায়ক ছিলেন এদিন স্যাম কারান। শুরু থেকেই বিধ্বংসী ছিলেন তিনি। রিজওয়ানকে সাজঘরে ফিরিয়ে শুরুটা করেছিলেন তিনি। এরপর শেষটা করেন শান মাসুদ ও মহম্মদ নওয়াজকে সাজঘরে ফিরিয়ে দিয়ে।
১২ বছর পর ফের টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
জোড়া উইকেট আদিল রসিদেরও। আর তাতেই পাকিস্তানের ব্যাটিং লাই আপ শেষ হয়ে গিয়েছিল। মাত্র ১৩৭ রানেই এদিন শেষ হয়ে গিয়েছিল পাকিস্তান। টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে ইংল্যান্ডের ,সামনে তখন লক্ষ্য ১৩৮ রান। লক্ষ্যটা সহজ হলেও, পাকিস্তান কিন্তু বল হাতে চ্যালেঞ্জটা কঠিন ছুঁড়ে দিয়েছিল। সেখানেই বাটলার, হেলস এবং ব্রুকসরা এদিন সেভাবে সফ হতে পারেনি। কিন্তু বেন স্টোকস ছিলেন দুরন্ত ফর্মে। তাঁর ঠান্ডা মাথায় ধীরে তলো নীতিতেই পাকিস্তানের বিরুদ্ধে সাফল্য ইংল্যান্ডের।
২০১৯ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের জয়ের নায়ক ছিলেন বেন স্টোকস। এদিনও সেই ব্রিটিশ বাবিনীর বেন স্টোকস। ৪৯ বলে তাঁর ৫২ রানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটাই পাকিস্তানের স্বপ্নভঙ্গ করেই টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড।