বিস্ফোরক ১৪০* রানের ইনিংসের সৌজন্যে একাধিক রেকর্ড ভাঙলেন কুইন্টন ডি কক
আইপিএলের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এখন ডি ককের দখলে
আপডেট করা - May 18, 2022 10:03 pm

লখনউ সুপার জায়ান্টস ওপেনার কুইন্টন ডি কক আইপিএল ২০২২-এর ৬৬ নম্বর ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলায় তাঁর দ্বিতীয় আইপিএল সেঞ্চুরি করেন। বাঁ-হাতি ব্যাটার একটি চমকপ্রদ সেঞ্চুরি করার পথে কিছু শ্বাসরুদ্ধকর শট খেলেন। তিনি ছয় বছর আগে দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) হয়ে খেলার সময় আইপিএল ২০১৬-এ শেষবার সেঞ্চুরি করেছিলেন।
তাঁর উদযাপনটিও বেশ আবেগপ্রবণ ছিল এবং মাইলস্টোনে পৌঁছেই বাতাসে ঘুষি মারেন, যা আপাতশান্ত ডি ককের ক্ষেত্রে খানিক বেমানান। এই থেকে বোঝা যায় যে এই সেঞ্চুরিটির গুরুত্ব উইকেটকিপার-ব্যাটারের জন্য কতটা বেশী। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া এবং তার আগে বর্ণবাদ বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে অনিচ্ছাপ্রকাশ, গত ছয় মাসে অনেক কিছু সহ্য করতে হয়েছে তাঁকে। সব কিছুর বিরুদ্ধে যেন একটি বার্তা দিয়ে রাখলেন ডি কক।
ডি কক আইপিএল ২০২২-এর সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করেছেন
ব্যাকওয়ার্ড পয়েন্ট এলাকায় আন্দ্রে রাসেলের বিপক্ষে স্কোয়ার কাটের মাধ্যমে ডি কক তিন অঙ্কের রানে পোঁছন এবং তিনি মাত্র ৭০ বলে ১৪০ রানে অপরাজিত থাকেন এবং তাঁর দলকে ২১০ রানের বিশাল স্কোরে নিয়ে যান। ২৯ বছর বয়সী এই দুর্দান্ত ইনিংসে দশটি ছক্কা এবং দশটি চার মেরেছেন। উল্লেখ্য, ডি কক যখন ১২ রানে ব্যাটিং করছেন তখন উমেশ যাদবের বলে তাঁর ব্যাটের টপ এজে লেগে থার্ড ম্যান অঞ্চলে দাঁড়ানো অভিজিত তোমরের হাতে যায়, যিনি ক্যাচটি ফেলে দেন।
১৯তম ওভারে টিম সাউদির বিরুদ্ধে টানা তিনটি ছক্কা মেরেছিলেন ডি কক। কেকেআরের জন্য এটি একটি মরণ-বাঁচন ম্যাচ এবং শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দল চাইবে বোলিং ব্যর্থতা ভুলে ব্যাটিংয়ের মাধ্যমে জবাব দেওয়ার। ডি কক তাঁর এই সেঞ্চুরির দ্বারা এই মরসুমে জস বাটলারের করা ১১৬ রানের ইনিংস টপকে আইপিএল ২০২২-এর সর্বোচ্চ স্কোর নথিভুক্ত করলেন।
ক্রিস গেইলের ১৭৫* এবং ব্রেন্ডন ম্যাককালামের ১৫৮*-এর পরে ডি ককের অপরাজিত ১৪০ আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এদিকে, এলএসজি অধিনায়ক কেএল রাহুল ৫১ বলে৬৮ রানে অপরাজিত থাকেন এবং এই জুটি আইপিএলের ইতিহাসে প্রথমবার ২০০ রানের বেশী ওপেনিং পার্টনারশিপ করলেন।
ডি ককের সেঞ্চুরি দেখে টুইটার যেভাবে প্রতিক্রিয়া দেখালো
Seen quite a few hundreds in the IPL but this one by Quinton De Kock was extremely pleasing to the eyes.
Well batted!!!! #ipl #LSGvsKKR— Mohammed Azharuddin (@azharflicks) May 18, 2022
What mad hitting by deKock here tonight along with the captain @klrahul 🔥 Fiesty and incredible! Tumbling records at IPL! Lagey raho @LucknowIPL 👏 👏 #LSGvKKR #IPL2022
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 18, 2022
Putting the ‘Ton’ in Quinton! What a superstar! What a player 💯 🔥 Well played Brotherman 👏 @QuinnyDeKock69 pic.twitter.com/3mXt6IRALD
— Krunal Pandya (@krunalpandya24) May 18, 2022
QDK👏 An assault which can demoralise #KKR even before they begin the chase in #KKRvsLSG game. #RPSwing #CricketTwitter 140 off just 70✈️ wali batting!
— R P Singh रुद्र प्रताप सिंह (@rpsingh) May 18, 2022
This is a superb knock from @QuinnyDeKock69! He's a good batter vs pace but the way he took on spinners and especially Narine tonight was the standout. Well played 👏🏽 #LSGvsKKR #IPL2022 pic.twitter.com/Kdiz8WRv6H
— Wasim Jaffer (@WasimJaffer14) May 18, 2022
What a lovely moment for Quinton De Kock's family. pic.twitter.com/fr4wUKKJIJ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 18, 2022
What a buy Quinton de Kock has been for #LSG!! This is some opening combo! Cover all bases.
— Harsha Bhogle (@bhogleharsha) May 18, 2022
https://twitter.com/18prajakta/status/1526951380526956544?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1526951380526956544%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Fmad-hitting-quinton-de-kock-sets-twitter-ablaze-with-record-shattering-century-against-kkr%2F
https://twitter.com/AkshatOM10/status/1526951226478276608?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1526951226478276608%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Fmad-hitting-quinton-de-kock-sets-twitter-ablaze-with-record-shattering-century-against-kkr%2F
Entertaining and One OF the Best Ton OF IPL 2022 By Quinton de Kock. He is one OF the Constitent Performer. pic.twitter.com/wWHSh5ygx7
— Ayush Ranjan (@AyushRaGenius) May 18, 2022
De Kock and KL returning to the dressing room #LSGvsKKR #IPL2022 pic.twitter.com/RRvRNChmMd
— Wasim Jaffer (@WasimJaffer14) May 18, 2022
https://twitter.com/SteelyDan66/status/1526949530876293120?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1526949530876293120%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Fmad-hitting-quinton-de-kock-sets-twitter-ablaze-with-record-shattering-century-against-kkr%2F