জনি বেয়ারস্টোর সেরা পারফরম্যান্স দেখার জন্যই তাঁকে ওপেন করানোর সিদ্ধান্ত, জানালেন ময়াঙ্ক

Mayank Agarwal
Mayank Agarwal. (Photo Source: IPL/BCCI)

অবশেষে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জিতে জয়ের রাস্তায় ফিরেছে পঞ্জাব কিংস। সেই ম্যাচেই দলের ব্যা্টিং পজিশনে বেশকিছু রদবদল করেছিলেন পঞ্জাব অধিনায়ক ময়াঙ্ক আগরওয়ালকে। এই ম্যাচে শিখর ধওয়ানের সঙ্গে হঠাত্ই ওপেন করতে দেখা গিয়েছিল ইংল্যান্ড তারকা জনি বেয়ারস্টোকে। ব্যাটিংয়ে নিজের পজিশনটা খানিটকটা নীচের দিকে নামিয়ে নিয়ে এসেছিলেন তিনি। গুজরাত টাইটান্সকে হারানোর পরই সেই প্রসঙ্গে মুখ খুলেছেন ময়াঙ্ক আগরওয়াল। কেন বেয়ারস্টোকে ওপেনিংয়ে পাঠালেন তিনি, জানিয়েছেন পঞ্জাব অধিনায়ক।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে গতম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছে পঞ্জাব কিংস। সেই ম্যাচেই শিখর ধওয়ানের সঙ্গে জনি বেয়ারস্টোকে ওপেন করতে পাঠিয়েছিলেন পঞ্জাব অধিনায়ক। ময়াঙ্ক আগরওয়াল মিডল অর্ডারেই ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও এই ম্যাচেও জনি বেয়ারস্টো কিন্তু রান পেতে ব্যর্থই হয়েছেন। কিন্তু পঞ্জাব কিংস ফের জয়ের রাস্তায় ফিরেছে। বিশেষ করে শিখর ধওয়ান দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। তাঁর ৫৩ বলে ৬২ রানের ইনিংসেই ম্যাচ জিতে নেয় পঞ্জাব।

কেন বেয়ারস্টোকে ওপে করানো হয়েছিল, জানালেন ময়াঙ্ক আগরওয়াল

দলের পারফরম্যান্সকে আরও ভাল করার জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছিল তারা। ম্যাচ শেষে জানিয়েছিলেন, “এই সময় আমাদের পরপর ম্যাচ জয় প্রয়োজন। সেজন্যই লিয়াম লিভিংস্টোন এবং জনি বেয়ারস্টোকে ওপরের দিকে ব্যাটিং করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। জনি বেয়ারস্টোর সেরা খেলাটা বের করে আনার জন্যই তাঁকে ওপেন করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর আগে ওপেনিংয়ে তিনি যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন। সেইসঙ্গে নিজেকে চার নম্বর পজিশনে নামিয়ে আনারও সিদ্ধান্ত নিয়েছিলাম”।

মঙ্গলবার গুজরাতের বিরুদ্ধে দুর্দান্ত ফর্মে ছিল পঞ্জাব কিংস। বিশেষকরে তাদের বোলিং লাইনআপ গুজরাত টাইটান্সের দুর্ধর্ষ ব্যাটিং লাইনআপকে ক্রিজে দাঁড়াতেই দেয়নি বেশীক্ষণ। কাগিসো রাবাডা দুরন্ত ছন্দে ছিলেন গুজরাতের বিরুদ্ধে। একাই এই ম্যচে চার উইকেট তুলে নিয়ে ম্যাচের রাশ পঞ্জাব কিংসের দখলে এনে দিয়েছিলেন তিনি। আর এমন বোলিং পারফরম্যান্স দেখে আপ্লুত পঞ্জাব কিংস অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল। এই বোলিং পারফরম্যান্সই ধরে রেখে এগোতে চান তারা।

জনি বেয়ারস্টোর ব্যাট চললে যে পঞ্জাবের রানের গ্রাফ বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। শিখর ধওয়ান বেশ ছন্দের মধ্যেই রয়েছেন। বেয়ারস্টোকে সময় দেওয়ার জন্যই ওপেনিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। একইরকমভাবে শেষম্যাচে লিয়াম লিভিংস্টোনও তাঁর দক্ষতা প্রমাণ করেছেন। মহম্মদ সামির এক ওভারেই খেলা শেষ করে দিয়েছিলেন তিনি। সামনে এখনও বেশ কয়েকটা ম্যাচ রয়েছে পঞ্জাবের। সেখানেই তাদের স্ট্র্যাটেজি কাজে লাগে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp