সচিন, সৌরভ সহ ওডিআই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের নীরেখে পাঁচ ভারতীয় ক্রিকেটার
আপডেট করা - Sep 7, 2023 9:02 pm
৩. সৌরভ গঙ্গোপাধ্যায়

২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বকাপের মঞ্চে ফাইনালে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেটের মঞ্চে অন্যতম উল্লেখযোগ্য নাম হল সৌরভ গঙ্গোপধ্যায়ের। কঠিন সময়ে দলের দায়িত্ব তুলে নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ভারতীয় ক্রিকেটে আগ্রাসনের নীতি তাঁর হাত ধরেই এসেছিল। তাঁর আগ্রাসনের ছবি গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে। বিশ্বকাপের মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়েরও রেকর্ডের ঝুলি একেবারে খালি নয়। সেইসঙ্গে রানও রয়েছে তাঁর ঝুলিতে।
এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে দেশের জার্সিতে ২১টি ম্যাচ খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই তাঁর রয়েছে ১০০৬। সেইসঙ্গে গড় রয়েছে ৫৫.৮৮। ভারতীয় দলের হয়ে ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালের বি্শ্বকাপ খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০৩ সালে তাঁর নেতৃকত্বেই বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল টিম ইন্ডিয়া।
১৯৯৯ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই ইনিংস এখনও পর্যন্ত সকলের স্মৃতিতে টাটকা হয়ে রয়েছে। সেখানেই মুরলীথরণের বি্রুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একের পর এক ওবার বাউন্ডারে সকলকে মুগ্ধ করেছিল। সেই মঞ্চেই কেরিয়ারের সর্বোচ্চ ১৮৩ রান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বকাপে তাঁর চারটি সেঞ্চুরী ও তিনটি অর্ধশতরান রয়েছে।